Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কাটল না টিকিট সমস্যা। অনলাইন টিকিট কাটলেও লাইন দিয়ে রিডিম করতে হবে। শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে ভারতীয় ফুটবলের নতুন মরসুম (Kolkata Derby)। প্রথম দিনেই যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মেগা দ্বৈরথ। শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ। এই ম্যাচকে ঘিরে আলোচনার শেষ নেই। তবে যুবভারতীর বহু নিয়মই পরিবর্তনের সম্ভাবনা ছিল এই ম্যাচ থেকে। মরসুমের প্রথম ডার্বির আগেই টিকিটের ব্যবস্থা নিয়ে দেখা দিল বড় ধরণের বিভ্রান্তি।
ক্রীড়ামন্ত্রীর বক্তব্য (Kolkata Derby)
এর আগে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছিলেন, ডুরান্ড কাপে এবারই প্রথম পেপারলেস বা ডিজিটাল টিকিট চালু হচ্ছে। এর ফলে সমর্থকরা অনলাইনে টিকিট কেটে সরাসরি কিউআর কোড বা এম-টিকিট দেখিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু ম্যাচের মাত্র দু’দিন আগে আয়োজক কমিটি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, উদ্বোধনী ডার্বির (Kolkata Derby) ক্ষেত্রে এই নিয়ম এখনই কার্যকর হচ্ছে না। ফলে যাঁরা অনলাইনে ডার্বির টিকিট কেটেছেন, তাঁদের নির্দিষ্ট কেন্দ্র থেকে টিকিট রিডিম করে হার্ড কপি বা কাগজের টিকিট সংগ্রহ করতেই হবে। কিউআর কোড স্ক্যান করে সরাসরি মাঠে প্রবেশের সুবিধা এই ম্যাচে থাকছে না।

ডার্বির টিকিট সংখ্যা (Kolkata Derby)
উদ্বোধনী ডার্বির জন্য ঐতিহ্যবাহী দুই ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে ৫,১০০টি করে টিকিট দেওয়া হয়েছে, যা নিয়ে দুই ক্লাবের মধ্যেই কিছুটা হতাশা রয়েছে। স্টেডিয়ামের পাশাপাশি দুই ক্লাবের টেন্টের সামনেও টিকিট সংগ্রহ করার জন্য সমর্থকদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। পাশাপাশি অনলাইনেও টিকিট বিক্রির চাহিদা রয়েছে তুঙ্গে। আগামী ২৩ আগস্ট পর্যন্ত চলা এই টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশ নিচ্ছে। এবার ডুরান্ডের মোট পুরস্কারমূল্য বাড়িয়ে ৩ কোটি টাকা করা হয়েছে। এছাড়া চ্যাম্পিয়নশিপের বিভিন্ন বিভাগে তিনটি এসইউভি গাড়ি এবং স্থানীয় ফুটবলারদের জন্য বিশেষ স্পট পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।
আরো পড়ুন: Messi Rules: নিয়ম ভাঙার অভিযোগ মেসির দলের বিরুদ্ধে! এবার কি শাস্তি হবে?
ডার্বির উন্মাদনা (Kolkata Derby)
এই ডার্বি নিয়ে সমর্থকদের মধ্যে উন্মাদনা নেই বললেই চলে। দুই ক্লাবেই বসেছে বক্স অফিস। কিন্তু টিকিট কাটার হিড়িক অন্যবারের থেকে এবার অনেকটাই কম। প্রায় ফাকা বললেই চলে। এখন দেখার শনিবারের যুবভারতীতে সমর্থকদের ভীর থাকে কি না।



