Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: গত কয়েক দিনে বিতর্কের শিরোনামে লিওনেল মেসি (Messi Rules)। সে ক্লাব হোক বা জাতীয় দল। বিতর্কের জট যেন কিছুতেই কাটছে না। এবার মাঠের বাইরে বিতর্কে জড়িয়ে পড়ল মেসির ক্লাব ইন্টার মায়ামিও। ব্রাজিলের তারকা মিডফিল্ডার ক্যাসেমিরোকে দলে সই করিয়েছে ইন্টার মিয়ামি। সরকারি ভাবে তার ঘোষণাও করে দিয়েছে তারা। কিন্তু ক্যাসেমিরোকে সই করাতে গিয়ে নাকি নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে মেসির দলের বিরুদ্ধে।
নিয়মের বেড়াজাল (Messi Rules)
আসন্ন মরসুমের জন্য ক্যাসেমিরোকে সই করিয়েছে ইন্টার মায়ামি (Messi Rules)। আপাতত আগামী মরসুমের শেষ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি হয়েছে। তবে চুক্তিপত্রে এমন একটি শর্ত রাখা হয়েছে, যার জেরে চাইলে ২০২৯ সালের জুনের পর্যন্ত মেয়াদ বাড়ানো হতে পারে। কিন্তু এই ট্রান্সফার প্রক্রিয়া সম্পন্ন করতেই বড়সড় নিয়মের বেড়াজালে পড়েছে মায়ামি।
মেজর লিগ সকারের নিয়ম (Messi Rules)
লিগের বাইরের কোনও ফুটবলারকে সই করানোর ক্ষেত্রে ‘ডিসকভারি প্রায়োরিটি’ বলে একটি বিশেষ নিয়ম রয়েছে। অর্থাৎ, কোনও ফুটবলারের সঙ্গে যে ক্লাব সবার আগে যোগাযোগ করে, সেই দল এই সুবিধা পায়। নিয়মানুযায়ী, সেই খেলোয়াড়কে অন্য কোনও দল সই করাতে চাইলে প্রথম যোগাযোগ করা ক্লাবের সঙ্গে পারস্পরিক সমঝোতা বা চুক্তি করতে হয়।

জানা গিয়েছে, ক্যাসেমিরোকে সই করাতে প্রথমে আগ্রহ দেখিয়েছিল এমএলএসেরই আর এক ক্লাব লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। তারা আগেই ব্রাজিলীয় তারকার সঙ্গে প্রাথমিক কথাবার্তা বলেছিল। কিন্তু সেই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে মায়ামি সরাসরি চুক্তি করায় ক্যাসেমিরোর অন্তর্ভুক্তি আদৌ বৈধ কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
মেজর লিগ সকারের বিবৃতি (Messi Rules)
পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে মেজর লিগ সকার কর্তৃপক্ষ। লিগের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “আপাতত সব তথ্য সংগ্রহ করা হচ্ছে। তার ফলে এই বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। ক্যাসেমিরো নিয়ে এলএ গ্যালাক্সি এবং ইন্টার মায়ামির চুক্তি আইনসম্মত কি না, তা আমরা খতিয়ে দেখছি।”
আরো পড়ুন: Argentina: আর্থিক দুর্নীতি আর্জেন্টিনার? বিমানে ওঠার আগেই চলল জিজ্ঞাসাবাদ
এই আইনি জটিলতার কারণে আপাতত ইন্টার মায়ামির জার্সিতে ক্যাসেমিরোর মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিগ কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমতির অপেক্ষায় রয়েছে ক্লাবটি।
গুরুত্ব দিচ্ছেন না ডেভিড বেকহ্যাম (Messi Rules)
যদিও এই বিতর্ককে খুব একটা পাত্তা দিচ্ছেন না ক্লাবটির সহ-মালিক ডেভিড বেকহ্যাম। ক্যাসেমিরোর মতো অভিজ্ঞ তারকাকে দলে পেয়ে উচ্ছ্বসিত তিনি। বেকহ্যাম বলেন, “রিয়াল মাদ্রিদ এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে ক্যাসেমিরো অত্যন্ত সাফল্যের সঙ্গে খেলেছে। ওর মতো মাপের একজন ফুটবলার যে মায়ামিকে নিজের পরবর্তী ঠিকানা হিসেবে বেছে নিয়েছে, তাতে আমি অত্যন্ত আনন্দিত।”



