Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মুম্বইয়ে ছাত্র আন্দোলনের সময় এক তরুণীর সাহসী (Riya Ahir) পদক্ষেপ এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার বিষয়। তাঁর নাম রিয়া আহির। পুলিশের একটি ভ্যানে আটক পড়ুয়াদের নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় রিয়া একাই গিয়ে ভ্যানের সামনে দাঁড়িয়ে পড়েন। পুলিশ বারবার তাঁকে সরে যেতে বললেও তিনি নড়েননি। শেষ পর্যন্ত আটক পড়ুয়াদের ছেড়ে দেওয়ার পরেই তিনি রাস্তা ছাড়েন। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই অনেকেই জানতে চাইছেন, কে এই রিয়া আহির?
কে এই রিয়া আহির? (Riya Ahir)
রিয়া পেশায় একজন অভিনেত্রী, মডেল এবং উদ্যোক্তা (Riya Ahir)। অভিনয়ের পাশাপাশি তাঁর নিজের হাতে তৈরি পোশাকের একটি ব্র্যান্ডও রয়েছে। এছাড়া তিনি নাচ করেন এবং কয়েকটি মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন। তবে এবার তাঁর পরিচিতির কারণ অভিনয় নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ।
সরাসরি প্রশ্ন
জানা গিয়েছে, সেদিন তিনি দাদারের কোহিনূর স্কোয়ার থেকে শিবাজি পার্কের দিকে যাচ্ছিলেন। সেই সময় পুলিশের ভ্যানের মধ্যে আটক ছাত্রছাত্রীদের দেখতে পান। এক মুহূর্ত দেরি না করে তিনি ভ্যানের সামনে দাঁড়িয়ে যান। পুলিশ তাঁকে বোঝানোর চেষ্টা করলেও তিনি বলেন, যদি পড়ুয়াদের ছেড়েই দেওয়া হবে, তাহলে এখনই কেন নয়?
দীর্ঘ টানাপোড়েনের পর শেষ পর্যন্ত পুলিশ আটক সকলকে মুক্তি দেয়। তারপরই রিয়া সরে দাঁড়ান।
আরও পড়ুন: Kunal Ghosh: অধ্যক্ষের চেয়ারকে অসম্মান! কুণালে বিরুদ্ধে প্রিভিলেজ নোটিস শঙ্করের
ঘটনার পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রিয়া বলেন, প্রশাসন যদি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন না করে, তাহলে সাধারণ মানুষকেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তিনি আরও জানান, এই আন্দোলনের সঙ্গে তাঁর কোনও রাজনৈতিক বা সামাজিক সংগঠনের যোগ নেই। তিনি কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের পরিচয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে অন্যায়ের প্রতিবাদ করেছেন।


