Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুমনা বেরা: কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস। অধ্যক্ষের চেয়ারকে অসম্মান করেছেন বিধায়ক কুণাল ঘোষ। বেলেঘাটার বিধায়কের বিরুদ্ধে প্রিভিলেজ নোটিস দিলেন শঙ্কর ঘোষ। আত্মপক্ষ সমর্থনে কুণাল ঘোষ বলেন, অধ্যক্ষ বা অধ্যক্ষের চেয়ারকে অসম্মান করার কোনও উদ্দেশ্যে আমার ছিল না, যদি আমার আচরণ আপনার খারাপ লেগে থাকে তাহলে দুঃখপ্রকাশ করছি। আসলে আমাদের দলের মধ্যে সমস্যা হয়ে রয়েছে, আমার নাম দেওয়া সত্ত্বেও নাম কেটে বলতে দেওয়া হচ্ছে না। জবাবে শঙ্কর ঘোষ বলেন, এটা আপনাদের সমস্যা আপনারা মেটানোর চেষ্টা করুন।
তৃণমূলের দু’পক্ষের অশান্তির রেশ বিধানসভায় (Kunal Ghosh)
গত দু’দিন ধরে তৃণমূলের দুই পক্ষ ‘কালীঘাট তৃণমূল’ (Kunal Ghosh) এবং ঋত-তৃণমূলের জটিলতা বিধানসভা উত্তেজনা তৈরি করে। নাম থাকা সত্ত্বেও বলতে না দেওয়ার অভিযোগে সরব হন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। নিজের সিট ছেড়ে উঠে গিয়ে আখরুজ্জামানের সঙ্গে বচসায় জড়ায় কুণাল ঘোষ। বিধানসভায় রীতিমতো ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তাঁকে মার্শাল ডেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে কুণাল ঘোষকে একদিনের জন্য সাসপেন্ড করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Kolkata Rain: কলকাতায়-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, জারি হলুদ সতর্কতা
সেই ঘটনার রেশ ধরেই বৃহস্পতিবারও উত্তাল হয়ে (Kunal Ghosh) ওঠে বিধানসভা। এই অশান্তির জেরে শুক্রবার বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিস আনেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। তাঁর দাবি, তৃণমূল বিধায়কের আচরণ অত্যন্ত নিন্দাজনক। তারপরই কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দেন শঙ্কর ঘোষ।
আরও পড়ুন: Paschim Medinipur: রাস্তা নেই, ফিরল অ্যাম্বুল্যান্স ! ডেবরা প্রশাসনের ব্যর্থতার প্রমাণ!
আত্মপক্ষ সমর্থনে কুণাল ঘোষ বলেন, বিধানসভার অধ্যক্ষ বা অধ্যক্ষের চেয়ারকে অসম্মান করার কোনও উদ্দেশ্যে আমার ছিল না, যদি আমার আচরণ আপনার খারাপ লেগে থাকে তাহলে দুঃখপ্রকাশ করছি। আসলে আমাদের দলের মধ্যে সমস্যা হয়ে রয়েছে, আমার নাম দেওয়া সত্ত্বেও নাম কেটে বলতে দেওয়া হচ্ছে না। কুণাল ঘোষ বলেন, ‘আমিও এখানে নির্বাচিত হয়ে এসেছি। আমারও বক্তব্য রয়েছে, আমিও বলতে চাই। আমরা আগেই মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম। আমরা ঘর চেয়েছিলাম। মুখ্যমন্ত্রী পরিষদীয় মন্ত্রীকে দেখতে বলেন। আমরা বলার সময় চাই। মুখ্যমন্ত্রী পরিষদীয় মন্ত্রীকে সেটাও দেখতে বলেন।’ জবাবে শঙ্কর ঘোষ বলেন, এটা আপনাদের সমস্যা আপনারা মেটানোর চেষ্টা করুন।


