Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে (Free Scooty For Girls) এবং কলেজছুটের হার কমাতে নতুন উদ্যোগ নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। রাজ্যের মেধাবী ছাত্রীদের জন্য চালু হতে চলেছে ‘রানি লক্ষ্মীবাই স্কুটি যোজনা’, যার আওতায় নির্বাচিত পড়ুয়ারা সম্পূর্ণ বিনামূল্যে স্কুটি পাবেন। সরকারের দাবি, এই প্রকল্পের মূল লক্ষ্য হল দূরবর্তী এলাকার ছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং যাতায়াতের সমস্যার কারণে যাতে পড়াশোনা মাঝপথে ছেড়ে দিতে না হয়, তা নিশ্চিত করা।
কারা পাবে এই সুবিধা? (Free Scooty For Girls)
এই প্রকল্পের সুবিধা অবশ্য সব ছাত্রী (Free Scooty For Girls) পাবেন না। উত্তরপ্রদেশ সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী, স্নাতক স্তরে অসাধারণ ফল করা ছাত্রীরাই এই সুযোগের জন্য বিবেচিত হবেন। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাতালিকায় থাকা প্রথম ৫ শতাংশ ছাত্রীর হাতে তুলে দেওয়া হবে স্কুটি।
আর কী দেবে সরকার? (Free Scooty For Girls)
শুধু স্কুটি দিয়েই দায়িত্ব শেষ করছে না সরকার। প্রকল্পের আওতায় নির্বাচিত ছাত্রীরা স্কুটির সঙ্গে পাবেন চার লিটার পেট্রোল, প্রয়োজনীয় বিমা এবং একটি সুরক্ষা হেলমেটও। ফলে নতুন বাহন ব্যবহারের শুরুতেই অতিরিক্ত খরচের চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Mohun Bagan vs East Bengal: ডার্বি জিতল মোহনবাগান, খুশি হাবাস, বিরক্ত প্যানোস
উত্তর প্রদেশের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে মেধাবী ছাত্রীরা যেমন উৎসাহ পাবেন, তেমনই প্রত্যন্ত এলাকার মেয়েদের জন্য কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাতায়াত অনেক সহজ হবে। বিশেষ করে যেসব পরিবারে পরিবহণের অভাব উচ্চশিক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায়, তাদের জন্য এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
শিক্ষাক্ষেত্রের বিশেষজ্ঞদের একাংশের মতে, নিরাপদ ও সহজ যাতায়াতের সুযোগ তৈরি হলে আরও বেশি সংখ্যক ছাত্রী উচ্চশিক্ষায় ভর্তি হতে আগ্রহী হবেন। একই সঙ্গে কলেজছুটের প্রবণতাও কমতে পারে। সরকারের আশা, এই উদ্যোগ মেয়েদের শিক্ষার প্রসার ঘটানোর পাশাপাশি তাদের আত্মনির্ভরতার পথও আরও সুগম করবে।


