Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর নতুন ছবি ‘ওহ মাই ডগ’- (Ohh My Dog) এর ট্রেলার প্রকাশ্যে এসেছে। ট্রেলার মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল বেড়েছে। হৃদয়ছোঁয়া গল্পের সঙ্গে রহস্য ও রোমাঞ্চের মিশেলে তৈরি এই ছবির পরিচালনা করেছেন অমিত রাই।
কুকুর নিখোঁজ! (Ohh My Dog)
গল্পের শুরু একটি পাড়ায় একের পর এক কুকুর (Ohh My Dog) নিখোঁজ হওয়ার ঘটনা দিয়ে। বিষয়টি সাধারণ ঘটনা নয়, বরং এর পিছনে বড় কোনও চক্র কাজ করছে বলে সন্দেহ তৈরি হয়। এরপর পঙ্কজ ত্রিপাঠীর চরিত্র পুলিশের কাছে অভিযোগ জানিয়ে তদন্তের দাবি করেন। তদন্ত এগোতে থাকতেই একের পর এক চমক সামনে আসে।
ছবির অন্যতম আকর্ষণ (Ohh My Dog)
ছবির অন্যতম আকর্ষণ একটি ছোট্ট শিশু এবং তার প্রিয় কুকুরের গভীর সম্পর্ক। হারিয়ে যাওয়া কুকুরকে খুঁজে পাওয়ার জন্য শিশুটির লড়াই এবং তার সাহসিকতার গল্পই ছবির মূল ভিত্তি। একই সঙ্গে দেখা যায়, কয়েকটি কুকুর একজোট হয়ে অপরাধীদের মোকাবিলা করছে, যা ট্রেলারে আলাদা উত্তেজনা তৈরি করেছে।
পরিচালকের দাবি, এটি শুধু একটি বিনোদনের ছবি নয়। মানুষ ও পশুর মধ্যে ভালোবাসা, বিশ্বাস, বন্ধুত্ব এবং সহমর্মিতার বার্তাও তুলে ধরা হয়েছে। প্রাণীদের প্রতি যত্নশীল হওয়া এবং তাদের সঙ্গে সুন্দরভাবে সহাবস্থান করার গুরুত্বও ছবিতে ফুটে উঠবে।
আরও পড়ুন: Sreelekha Mitra: প্রধানমন্ত্রীর পোস্টার বিতর্কে আইনি জটিলতায় শ্রীলেখা মিত্র
এই ছবিতে পঙ্কজ ত্রিপাঠীর পাশাপাশি অভিনয় করেছেন পবন মালহোত্রা, মাহি রাই, রাজেশ কুমার, গীতা আগরওয়াল, বিজয় মিশ্র, শ্রীধর দুবে, বুল্লু কুমার ও সুলক্ষণা বরুয়া। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ব্রুনো ও অস্কার-সহ ২৫০-রও বেশি প্রশিক্ষিত কুকুর। আগামী ৩১ জুলাই, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ওহ মাই ডগ’।


