Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আসামজুড়ে চলছে লাগাতার (Assam Flood) বৃষ্টি। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। নেই থাকার জায়গা, রান্নার জায়গা। ত্রাণের দানেই কাটছে দিন। এরই মাঝে আসাম প্রশাসনের পক্ষ থেকে মিলেছে সুখবর। গত ২৪ ঘণ্টায় সেখানে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।
এখনও পর্যন্ত জানা গেছে, বন্যা কবলিত ছয় জেলায় (Assam Flood) এখনও ক্ষতিগ্রস্ত ৪ লক্ষ ৪৫ হাজার ৪৯৫ জন মানুষ। অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির পক্ষ থেকে এই তথ্যই পাওয়া গেছে। সূত্রের খবর, চরাইদেও জেলা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১ লক্ষ ৮৮ হাজার ৪০৪ জন মানুষ সেই এলাকায় ক্ষতিগ্রস্ত।

কোন কোন জেলায় বন্যার প্রভাব? (Assam Flood)
এখনও বন্যার কবলে রয়েছে শিবসাগর, গোলাঘাট, চরাইদেও, যোরহাট এবং কামরূপ (মেট্রোপলিটন) জেলা। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও মৃতের সংখ্যা ৬৮ থেকে আর বাড়েনি।
আরও পড়ুন: Tilottama: চিকিৎসা দুর্নীতির বিরুদ্ধে সাহসী লড়াই, আসছে ‘তিলোত্তমা’
বর্তমানে বন্যা দুর্গতদের জন্য মোট ৯০ টি ত্রাণ শিবির চালু আছে। ২৮ হাজার ৬৯৫ জন মানুষ আশ্রয় নিয়েছেন সেখানে। ৩৭ হাজার ১৩৯.৫২ হেক্টর কৃষিজমি জলের তলায় এখনও। বন্যার জেরে ভেসে গিয়েছে ২৬ হাজার ৬৭৯টি গবাদি পশু। সুরাহা বলতে, প্রাকৃতিক ভাবেই এই এলাকা প্রবল বন্যাপ্রবণ। অত্যাধিক নির্মাণ এড়াতে পারলেই বন্যার আশঙ্কা কমতে পারে।


