Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য: রাজ্যে নতুন সরকার গঠনের (Congress Program) পর এবার নিজস্ব রণকৌশল নিয়ে আন্দোলনের ময়দানে নামছে প্রদেশ কংগ্রেস। আগামী ২১শে জুলাই কলকাতার শহীদ মিনারের নিচে এক বৃহত্তর কর্মসূচির ঘোষণা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আজ মৌলালি যুব কেন্দ্রের সাংবাদিক বৈঠক থেকে এই বড় সিদ্ধান্ত জানান তিনি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আবহে এবার ২১শে জুলাইয়ের দিনে শহীদ মিনার চত্বরে নিজস্ব ব্যানারে বড়সড় কর্মসূচির ডাক দিল কংগ্রেস।
কী জানালেন প্রদেশ কংগ্রেসের সভাপতি? (Congress Program)
শুভঙ্কর সরকার জানান, ‘১৯৯৩ সালের ২১শে জুলাই তদানীন্তন (Congress Program) সরকারের বিরুদ্ধে যুব কংগ্রেসের ব্যানারে আন্দোলন করতে গিয়ে যে ১৩ জন কর্মী পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন, তাঁদের শ্রদ্ধা জানাতেই এই আয়োজন। এতদিন এই দিনটি কেবল প্রতীকী হিসেবে পালন করা হলেও, এবার রাজ্যজুড়ে বঞ্চিত সাধারণ মানুষকে এক ছাতার তলায় এনে শহীদ মিনারে বড় আন্দোলন গড়ে তোলা হবে। যেহেতু ১৯৯৩ সালের সেই ঐতিহাসিক আন্দোলনটি মূল যুব কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছিল, তাই প্রদেশ কংগ্রেসের ডাকা এই নতুন কর্মসূচিতেও যুব কংগ্রেস পূর্ণ শক্তিতে ময়দানে থাকবে।’ সঙ্গে তিনি এও জানান, “এই ঐতিহাসিক আন্দোলন ও কর্মসূচি সফল করতে যুব কংগ্রেসের তরফ থেকে মূল দায়িত্বে থাকছেন অমিতাভ চক্রবর্তী। তৎকালীন আন্দোলন ও সাংগঠনিক অভিজ্ঞতাকে সামনে রেখেই এবার কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া হবে।”
ধারাবাহিক আন্দোলন জারি (Congress Program)
সাংবাদিক বৈঠক থেকে প্রদেশ কংগ্রেস (Congress Program) সভাপতি স্পষ্ট জানান, “রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কংগ্রেস তাঁদের প্রতিটি ক্রিয়াকলাপের ওপর প্রতিদিন নজর রাখছে। সরকারের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর কড়া নজর রাখার পাশাপাশি সাধারণ মানুষের একাধিক জ্বলন্ত ইস্যু নিয়ে কংগ্রেস জেলা স্তর থেকে শুরু করে শহীদ মিনারের মঞ্চ পর্যন্ত ধারাবাহিকভাবে আন্দোলন জারি রাখবে।”
তীব্র প্রতিবাদের ডাক
জম্মু-কাশ্মীরের কংগ্রেসের কেন্দ্রীয় নেতা গুলাম আহমদ মীর তিনিও আজকে উপস্থিত ছিলেন এই সাংবাদিক বৈঠকে। তিনি জানান, “২০২৬ সালের এই সাধারণ নির্বাচনে কংগ্রেস একক শক্তিতে ২৯৪টি আসনেই প্রার্থী দেয় এবং নিজেদের ইশতেহার ও রোডম্যাপ মানুষের সামনে তুলে ধরে। কংগ্রেস এসআইআর (SIR) বা স্পেশাল রিভিশনের বিরোধী নয়, কিন্তু ভোটের ঠিক আগে তাড়াহুড়ো করে এটি করার ফলে সাধারণ মানুষ ও পরিযায়ী শ্রমিকরা নিজেদের অবস্থান স্পষ্ট করার পর্যাপ্ত সুযোগ পাননি। এবং বর্তমানে যে সরকার এখন এসেছে তারা বুলডোজার রাজনীতি, রাস্তায় নামাজ না পড়া রাজনীতি চালাচ্ছেন বাংলা জুড়ে এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই।
আরও পড়ুন: TMC Councillor: দেবরাজ ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরের ঝুলন্ত দেহ উদ্ধার, বিস্ফোরক দাবি প্রতিবেশীর
একেবারে সাংবাদিক বৈঠকের শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানান, “প্রাক্তন বিধায়ক থেকে বর্তমান অনেক বিধায়ক অনেকেই কংগ্রেসে আসতে চাইছে। তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। RSS, BJP-এর বিচারধারার বিরুদ্ধে একমাত্র কংগ্রেসের লড়তে পারে। ২৫ তারিখে নির্বাচন কমিশন পর্যন্ত যাব। SIR এর প্রতিবাদে।কংগ্রেসের দরজা খোলা। বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে যে কেউ কংগ্রেসে আসতে পারেন।”
প্রাক্তন অনেক বিধায়ক আসতে চাইছেন বলছেন তাহলে তো তৃণমূল থেকেই অনেকে আসতে চাইছে কি ?
“সবটা সাংবাদিক বৈঠকে বলা সম্ভব নয় সবার জন্যই দরজা খোলা।”


