Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: অপেক্ষা শেষ। শহরে আসছেন জেমি ম্যাকলারেন । বুধবার ছিল তার জন্মদিন। আর সেদিনই এল খুশির খবর। মোহনবাগানের তারকা স্ট্রাইকার এই মরসুমেও নিজের দাপট দেখাতে কলকাতায় চলে আসছেন।
তাকে নিয়ে মোহন জনতার মধ্যে উন্মাদনার শেষ নেই। তার জন্মদিন এবং মোহনবাগান দিবস একই দিনে। তাই বলাই যায় তাঁর সঙ্গে মোহনবাগানের সম্পর্ক জন্ম জন্মান্তরেই
কবে আসছেন? (MB Maclaren)
সোমবার মধ্যরাতে কলকাতায় আসছেন জেমি ম্যাকলারেন (MB Maclaren)। অর্থাৎ মঙ্গলবার ভোর রাত ১:১৫ মিনিটের বিমানে শহরে পা রাখবেন। যদিও ইতিমধ্যেই অনুশীলন করছে মোহনবাগান। তাঁর অপেক্ষাতেই আছেন কোচ প্যানাজিওটিস ডিলমপেরিস। তার কোচিংয়ে এবার প্রথমবার খেলবেন জেমি।
আরও পড়ুন: Mohun Bagan: কষ্টার্জিত জয় মোহনবাগানের, ক্লাব তাবুতে ক্রীড়ামন্ত্রী
জেমি আর মোহনবাগান (MB Maclaren)
জেমি ম্যাকলারেনের জন্মদিন মোহনবাগান দিবসে। নতুন ফুটবল মরসুমের জন্য নিজেকে সম্পূর্ণ ফিট রাখছেন তিনি। অস্ট্রেলিয়ায় রিতিমত ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন। প্র্যাক্টিস করেছেন। তাই আশা করা যায় পরের ম্যাচে তাকে খেলতেও দেখা যেতে পারে।

জেমির জন্মদিন (MB Maclaren)
পরিবারের সঙ্গে জন্মদিন কাটান জেমি ম্যাকলারেন। তার মোহনবাগানের প্রাক্তন সতীর্থ টম অলড্রেডও তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠান। তাছাড়া ক্লাবের পক্ষ থেকেও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। তাঁর প্রাক্তন ক্লাব মেলবোর্ন সিটি এফসি থেকেও জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে।



