Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল থেকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ বা বদলি ক্রিকেটারের নিয়মটি তুলে দেওয়া হবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (IPL Impact Rule) এই বিতর্কিত নিয়মটি নিয়ে টুর্নামেন্টের ১০টি ফ্র্যাঞ্চাইজির কাছে আনুষ্ঠানিক মতামত চেয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করেই নিয়মটির ভবিষ্যৎ পর্যালোচনা করা হবে।
ফ্র্যাঞ্চাইজিগুলোর মতামত গ্রহণ (IPL Impact Rule)
ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৩১ আগস্টের মধ্যে দলগুলোর কাছ থেকে মতামত জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল বিসিসিআই। আম্পায়ারিং এবং অনুশীলনের পাশাপাশি ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মটি নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছে। এর আগে আইপিএলের বিভিন্ন দলের অধিনায়কদের বৈঠকেও এই নিয়ম বাতিলের দাবি উঠেছিল।
তারকা ক্রিকেটারদের বিরোধিতা (IPL Impact Rule)
রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল এবং শুভমান গিলের মতো জাতীয় দলের তারকারা ইতিমধ্যেই এই নিয়মের প্রকাশ্যে সমালোচনা করেছেন। তাদের প্রধান যুক্তি হলো, এই নিয়মের কারণে খেলায় অলরাউন্ডারদের ভূমিকা ও গুরুত্ব অনেকটাই কমে যাচ্ছে। এছাড়া ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে ইতিমধ্যেই এই নিয়মটি সরিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Novak Djokovic: অবিশ্বাস্য! ইউএস ওপেনে প্রথম রাউন্ডেই জোকোভিচের হার
নিয়ম বদলের সম্ভাবনা (IPL Impact Rule)
আসন্ন ইপিএল মরশুমে এই নিয়ম হঠাত্ বদলে যাওয়ার সম্ভাবনা কম বলেই ইঙ্গিত মিলেছে (IPL Impact Rule)। ইতিপূর্বে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, এই নিয়মের ফলে খেলায় বৈচিত্র ও রোমাঞ্চ বেড়েছে। তবে ২০২৬ মরশুমে দুইশোর্ধ্ব রানের প্রবণতা অতিরিক্ত বেড়ে যাওয়ায় ব্যাটে-বলের ভারসাম্য নষ্ট হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।



