Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ ১৫ বছর পর ৪ মে রাজ্যে (School Dress Colour) পালা বদলের পর এসেছিল পরিবর্তন। প্রশাসনিক ক্ষেত্রে পরিবর্তনের সঙ্গে সঙ্গে নজরে পড়েছিল রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে রং পরিবর্তনের কথাও। মিড ডে মিলে খাবারের তালিকাও পরিবর্তন করা হয়েছে খানিকটা। নাম পরিবর্তন করা হয়েছে জনমুখী সমাজ কল্যাণকর প্রকল্পগুলির। এতসব পরিবর্তনের মাঝে আরও একটি পরিবর্তনের কথা উঠে এসেছে প্রকাশ্যে।
রং পরিবর্তন (School Dress Colour)
রাজ্যে যখন একের পর এক ব্রীজের রং (School Dress Colour) পরিবর্তন, প্রশাসনিক ভবনের রং পরিবর্তন, এমনকি প্রশাসনিক ওয়েবসাইটের রং পরিবর্তন করা হয়েছে, এক কথায় বলা যায় নীল সাদার টাইটান ভেঙে গেরুয়া রঙে রাঙিয়ে দেয়া হচ্ছে প্রত্যেকটি জিনিসকে, তখন স্কুলের পোশাকের রং পরিবর্তন হবে কিনা এমন প্রশ্ন উঠে এসেছে। এই প্রশ্নের সরাসরি উত্তর এক সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন।
স্কুলের পোশাক পরিবর্তন? (School Dress Colour)
এই বিষয়ে তিনি স্পষ্ট জানান যে, নির্দিষ্ট বিদ্যালয়ের উপর নির্ভর করবে সেই স্কুলের পোশাক পরিবর্তনের বিষয়টি। যদি কোন স্কুল মনে করে তার ঐতিহ্যের রং তারা বদলাবে না, তবে সেই ব্যাপারে কোন হস্তক্ষেপ করবে না সরকার। স্বাভাবিকভাবেই সরকারের এই উদার মানসিকতার চিন্তাকে স্বাগত জানিয়েছে স্কুল কর্তৃপক্ষের একাংশ।
স্কুল সিলেবাস সম্পর্কে শিক্ষামন্ত্রী জানান যে, সিলেবাস কমিটি তৈরি হয়েছে। যুগোপোযোগী করে তোলার জন্য এই রিভিউ কমিটি আগেও তৈরি হত। তারা যে সিদ্ধান্ত নেবে, সেভাবেই সিলেবাস তৈরি হবে।
আরও পড়ুন: Nabanna: স্কুলছুট রুখতে রাজ্যের বড় উদ্যোগ, NIOS-এর সঙ্গে সমঝোতা চুক্তি
তিনি আরও বলেন, “সিলেবাস কোনো স্ট্যাটিক বিষয় নয়। সিলেবাস হলো সেই ছাত্র-ছাত্রীদের আজকের উপযোগী করে গড়ে তোলার এবং সামনের দিকে দৃষ্টি রেখে গড়ে তোলার জন্য যে ধরনের সিলেবাস প্রয়োজন, সেটাই করতে হয়। তো সেই কারণে মাঝে মাঝেই এই ধরনের সিলেবাস কমিটি এবং রিভিউ কমিটি তৈরি হয়ে থাকে। তো সেরকমই একটি তৈরি হয়েছে।”
“তারা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগোচ্ছে। তাদের প্রথম পরিকল্পনায় যেটা আছে যে আগামী ২০২৭-এ যে বইগুলো বেরোবে সেগুলোকে একটু রিভিউ করা, আর ২০২৮ থেকে আমরা যে NEP 2020 লাগু করব আর কি, তার জন্য যে বিস্তারিত সূচিসূত্র তৈরি করবে।”


