Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দু দশক পর প্রিয় শহরে ফেরা। সেই ফেরার দিনটিতে কোনও মনোমালিন্য রাখতে চাননি লেখিকা তসলিমা। কিন্তু অনুরাগীরা মনে রাখলেন এবং সেজন্য কবি জয় গোস্বামীকেও ছাড়লেন না তাঁরা। তসলিমা নাসরিনের সংবর্ধনা অনুষ্ঠানে কবি জয় গোস্বামীকে মঞ্চে ডাকায় দর্শকদের একাংশ হইচই ও ক্ষোভ প্রকাশ করলেন(Taslima Joy)। কিছুদিন আগেই নিজের নীরবতার জন্য দুঃখপ্রকাশ করলেও ক্ষমা পেলেন না কবি।
কবির মঞ্চে ওঠায় আপত্তি দর্শকদের (Taslima Joy)
শনিবার রবীন্দ্রসদনে তসলিমা নাসরিনের ‘ফেরা’ অনুষ্ঠানটি আয়োজিত হয়। মুখ্যমন্ত্রীর নাগরিক সংবর্ধনার পর মূল অনুষ্ঠান হয়। মঞ্চে তসলিমা নাসরিনকে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়। তিনি উঠে দর্শকাসনে বসে থাকা কবি জয় গোস্বামীকে মঞ্চে আহ্বান জানান। জয় গোস্বামী উঠতেই দর্শকাসন থেকে হইহই শুরু হয়। বোঝা যায়, কবির মঞ্চে ওঠা পছন্দ হয়নি তাঁদের। তসলিমাকে নিয়ে জয়ের বরাবরের ‘নীরব’ অবস্থান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি-ঘনিষ্ঠতা থেকেই এই অপছন্দ বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Taslima Kolkata: দু দশকের ‘লজ্জা’ কাটিয়ে তসলিমাকে স্বাগত: নিরাপত্তার দায়িত্ব নিলেন খোদ শুভেন্দু
পরিস্থিতি বুঝতে পেরে জয় গোস্বামী মঞ্চে না উঠে নিজের আসনে ফিরে যান। কিন্তু তারপরও সভাস্থল সরগরম হয়েই থাকে। উদ্যোক্তারা এবং সঞ্চালক বারবার দর্শকদের শােন্ত হতে অনুরোধ করলেও তাঁদের থামানো যায়নি(Taslima Joy)। এরপর তসলিমাই এগিয়ে গিয়ে দর্শকদের প্রশ্ন ছুঁড়ে দেন তিনি কথা বলবেন কিনা। সেই বার্তা অস্বীকার করেননি তাঁরা। সভাঘর শান্ত হলে কলকাতাবাসীর উদ্দেশে নিজের মনের কথা অকপটে খুলে বলেন লেখিকা।



