Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া…সত্যিই (Anirban Srijit) তিনি বোধ হয় দর্শকদের ভালোবাসা ছাড়া আর কিছুই চান নি। পেয়েছেনও দর্শকদের অবিরাম ভালোবাসা। এখনও প্রতিনিয়ত ভরে চলেছে তার ভালোবাসার ঝুলি। নিজের গানের দল হুলিগানিজম-এ আমরা শুনেছি তার অসাধারণ সব সৃষ্টি। মেলা থেকে চুমু হিটের পর হিট। কিন্তু এবার আবারও খানিকটা এক খানিকটা ভিন্নরূপে তিনি দিতে চলেছেন গানের উপহার। তিনি কে? তিনি সবার প্রিয় অনির্বান ভট্টচার্য্য।
নতুন রূপে অনির্বাণ (Anirban Srijit)
একসময় ইন্ডাস্ট্রি থেকে তার নাম চলে (Anirban Srijit) গিয়েছিল ব্যান লিস্টে। রঘু ডাকাতের পর আর কোনও কাজ পাচ্ছিলেন না, নিজেই স্বীকার করেছিলেন। তারপর রাজ্যে ক্ষমতার পালাবদল। দেশু-৭ এ আবার ফিরে আসছেন তিনি। কিন্তু এই খবর তো বাসি। টাটকা খবর কী?
চিরকালের হিট জুটির পদ বদল
সৃজিত-অনির্বান জুটি চিরকাল হিট। এবার তারা আবার আসছেন নতুন রূপে। এই প্রথমবার পরিচালকের আসন ছেড়ে সুরকারের আসনে সৃজিত মুখোপাধ্যায়। আর গায়ক অনির্বাণ। পরিচালক-অভিনেতা হিসেবে তাদের জুটি সবসময় মন কেড়েছে দর্শকদের, এবার জুটি এক থাকলেও পাল্টেছে পদ। বুধবার শহরের এক স্টুডিওতে হবে এই গানের রেকর্ডিং।
আরও পড়ুন: Usha Uthup: ‘পার্কস্ট্রিট টু বোম্বে’তে মুগ্ধ নজরুল মঞ্চ, গানে-গল্পে মাতালেন ঊষা উত্থুপ
‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’ ছবির জন্য নতুন রূপে আত্মপ্রকাশ এই জুটির। কোভিড কাল থেকেই পরিচালকের ইচ্ছে ছিল সুর বাঁধবার। নিজের ছবিতেই তাই ইচ্ছে পূরণ করছেন সৃজিত। এবার শুধু শ্রোতাদের কানে নতুন গান আসার পালা।


