Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ডুরান্ড কাপে দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারানোর পর, দ্বিতীয় ম্যাচে দুর্বল সাউথ ইউনাইটেডকে ৮-০ গোলে উড়িয়ে দিল সবুজ-মেরুন শিবির। এই একপেশে জয়ের ফলে টুর্নামেন্টের নক-আউট তথা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলল বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের গোলদাতারা (Mohun Bagan)
এই ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ৮-০ গোলের বড় ব্যবধানে সাউথ ইউনাইটেডকে হারিয়েছে। দলের পক্ষে অনবদ্য হ্যাটট্রিক করেছেন মনবীর সিং (৪, ২২ ও ৬০ মিনিটে)। এছাড়া আলবার্তো রডরিগেজ ১০ মিনিটে, রাহুল ভেকে ১৭ মিনিটে এবং সাউথ ইউনাইটেডের ডিফেন্ডার নোয়েল ৬৯ মিনিটে আত্মঘাতী গোল করেন। ম্যাচের শেষ লগ্নে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন তরুণ স্ট্রাইকার সুহেল ভাট (৮৫ ও ৯০ মিনিটে)।

প্রথমার্ধের আক্রমণাত্মক ফুটবল (Mohun Bagan)
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন মনবীর সিং। ফরোয়ার্ড পজিশনে খেলে তিনি দুর্দান্ত হ্যাটট্রিক উপহার দিয়ে স্ট্রাইকার হিসেবে নিজের জাত চেনান। ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যেই ২-০ এবং ১৭ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। মনবীরের পাশাপাশি দলের হয়ে জালের দেখা পান আলবার্তো রডরিগেজ ও নতুন সাইনিং রাহুল ভেকে। মিডফিল্ড থেকে নিখুঁত পাস বাড়িয়ে মনবীরকে গোল করতে দু’বার সাহায্য করেন সাহাল আবদুল সামাদ।
আরও পড়ুন: East Bengal vs BSS: শেষ মুহূর্তের গোলে হার বাঁচাল ইস্টবেঙ্গল
দ্বিতীয়ার্ধেও মোহনবাগানের আক্রমণের ধার একটুও কমেনি। ৬০ মিনিটে হেডের মাধ্যমে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মনবীর। এরপর সাউথ ইউনাইটেডের আত্মঘাতী গোল এবং বদলি হিসেবে নেমে সুহেল ভাটের জোড়া গোলে স্কোরবোর্ড ৮-০ তে পৌঁছায়।
টুর্নামেন্টের মান নিয়ে প্রশ্ন (Mohun Bagan)
এই বড় জয়ে গ্রুপ পর্বের বাধা অনায়াসেই পার করল মোহনবাগান (Mohun Bagan)। একই সঙ্গে বড় ব্যবধানে জিতে গ্রুপ শীর্ষস্থানও একপ্রকার পাকা করে ফেলল তারা। তবে দুই প্রধানের এহেন বিশাল ব্যবধানে জয় ডুরান্ডের গ্রুপ পর্বের প্রতিযোগিতার মান নিয়ে কিছু মহলে প্রশ্ন তুলে দিয়েছে।



