Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ভারতীয় দলের ম্যানেজার হিসাবে সরকারিভাবে নাম ঘোষণা হলেও, সেই দায়িত্ব নিতে স্পষ্ট অস্বীকৃতি জানালেন মিনের্ভা এফসির কর্ণধার রঞ্জিত বাজাজ। তাঁকে কোনওরকম পূর্বানুমতি না দিয়ে বা না জানিয়েই ম্যানেজার পদে নাম ঘোষণা করায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পেশাদারিত্ব নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
নাম ঘোষণা করায় ক্ষোভ (Ranjit Bajaj)
রঞ্জিত বাজাজ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান যে ফেডারেশন তাঁকে না জানিয়েই দল ঘোষণা করে দিয়েছে। পরবর্তীতে শুভানুধ্যায়ীদের থেকে শুভেচ্ছা বার্তা পাওয়ার পর তিনি নিজে ফোন করে ফেডারেশনের কর্তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানতে পারেন। তাঁর মতে, এভাবে কোনও পেশাদার ফেডারেশনের কাজ করা উচিত নয় এবং ভারতের ক্ষেত্রে এই ধরনের ঘটনা বারবার ঘটায় ভারতীয় ফুটবল পিছিয়ে পড়ছে।
অপরিচিত সাপোর্ট স্টাফের সঙ্গে কাজ (Ranjit Bajaj)
অনূর্ধ্ব-১৫ দলের হেড কোচ হিসাবে বিবিয়ানো ফার্নান্ডেজের নাম অনুমোদন করেছে কার্যকরী কমিটি এবং সাপোর্ট স্টাফও তাঁরই পছন্দমতো থাকবে। বাজাজের দাবি, তিনি কোচ বিবিয়ানো বা তাঁর দলের কাউকে ব্যক্তিগতভাবে চেনেন না। অচেনা ও অজানা এই দলের সঙ্গে কাজ করা তাঁর পক্ষে সম্ভব নয় বলে জানিয়ে তিনি এটিকে হোসে মোরিনহো এবং পেপ গুয়ার্দিওলার একসঙ্গে কাজ করার মতো অসম্ভব পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন।
ভারতীয় ফুটবলে অভিনব ঘটনা (Ranjit Bajaj)
ভারতীয় ফুটবলের ইতিহাসে এই প্রথমবার কোনও ক্লাব কর্ণধারকে জাতীয় দলের ম্যানেজারের মতো পদে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর আগে গোথিয়া কাপ, হেলসিঙ্কি কাপ এবং ডানা কাপ জিতে মিনের্ভা এফসি ও বাজাজ ভারতীয় ফুটবলে আলোড়ন সৃষ্টি করেছিলেন। বিশেষ করে ম্যাচের আগে জাতীয় পতাকা হাতে নিয়ে ড্রেসিংরুমে ফুটবলারদের উদ্বুদ্ধ করার তাঁর মোটিভেশনাল বক্তব্য সোশ্যাল মিডিয়ায় রিল আকারে বেশ ভাইরাল হয়েছিল।
আরও পড়ুন: AIFF Meeting: অনূর্ধ্ব-১৫ দলের কোচ বিবিয়ানো, ম্যানেজার বাজাজ
ফিফার প্রথম অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ
ফিফা এই প্রথমবার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের আয়োজন করতে চলেছে (Ranjit Bajaj)। এই টুর্নামেন্টটিকে নিছক প্রতিযোগিতার বদলে ফুটবলের একটি বড় উৎসব বা ফেস্টিভ্যাল হিসেবে রূপ দিতে চাইছে ফিফা। সেই কারণে ফিফার অন্তর্ভুক্ত সমস্ত দেশকে এই জুনিয়র বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। কোনও রকম যোগ্যতা অর্জন পর্ব বা কোয়ালিফাইং ম্যাচ ছাড়াই সরাসরি এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছে ভারত। আগামী অক্টোবর মাসে আজারবাইজানে এই জুনিয়র বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



