Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পলাশ নস্কর, কলকাতা এয়ারপোর্ট: কলকাতা বিমানবন্দরে অবতরণের আগে মালয়েশিয়া এয়ারলাইন্স বিমানে বিপত্তি (Kolkata Airport)। লেজার আলো নজরে আসে পাইলটের। কয়েক মিনিট আকাশে চক্কর কাটার পর কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।
লেজার রশ্মির ঝলক (Kolkata Airport)
শনিবার কুয়ালালামপুর থেকে ১৫৯ জন যাত্রী নিয়ে আসছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ-১৮৪। রাত এগারোটা কুড়ি মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণের কথা ছিল বিমানটির। বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা বিমানবন্দর থেকে ৮ নটিক্যাল মাইল দূরে, তখন মধ্যমগ্রামের দিক থেকে লেজার রশ্মির ঝলক দেখে পাইলট।
আরও পড়ুন: Dilip Ghosh: পঞ্চায়েত দপ্তরে দুর্নীতি হাজার কোটি ছাড়িয়ে যেতে পারে! কী বললেন দিলীপ ঘোষ
অভিযোগ দায়ের করে (Kolkata Airport)
বিষয়টি তৎক্ষণাৎ কলকাতা এটিসিকে জানায় পাইলট। এরপর কয়েক মিনিট আকাশে চক্কর কেটে ১১:২৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। এয়ারলাইন্সের পক্ষ থেকে পুরো বিষয়টি কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে এন এস সি বি আই বিমানবন্দর থানায় একটি অভিযোগ দায়ের করে।



