Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: লোকসভার পর রাজ্যসভাতেও পাস হল ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬। এই বিলে ডিজিটাল পেমেন্ট এবং আন্তর্জাতিক বিনিয়োগের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে(Free UPI)।
ইউপিআই থাকবে ফ্রি (Free UPI)
ডিজিটাল লেনদেনে কর বসানো নিয়ে চলা জল্পনায় জল ঢেলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন:
ইউপিআই ব্যবহারের জন্য গ্রাহকদের কোনো চার্জ বা ট্যাক্স দিতে হবে না।
সূচনা থেকেই ইউপিআই সম্পূর্ণ ফ্রি এবং ভবিষ্যতেও ভারতীয়রা কোনো লেনদেন ফি ছাড়াই এই পরিষেবা পাবেন।
জিরো-এমডিআর (Zero-MDR) নীতিতে আইনি সংশোধন
বর্তমানে ব্যাঙ্ক বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররা ইউপিআই এবং রূপের (RuPay) ডেবিট কার্ড লেনদেনে সরাসরি বা পরোক্ষভাবে কোনো চার্জ নিতে পারে না। নতুন এই বিলে ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট’ এবং ‘ইনকাম ট্যাক্স অ্যাক্ট’-এর মধ্যকার সংযোগ দূর করা হয়েছে। এর ফলে কেন্দ্র সরকার নোটিফিকেশনের মাধ্যমে স্থির করতে পারবে কোন কোন ডিজিটাল পেমেন্ট মাধ্যম পুরোপুরি বিনামূল্যে রাখা হবে।
অর্থনীতির অন্যান্য বড় পদক্ষেপ (Free UPI)
এই বিলের মাধ্যমে দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক বিনিয়োগ চাঙ্গা করার একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে
বিদেশি বিনিয়োগ আকর্ষণ: জুনে আনা অর্ডিন্যান্সের পরিবর্তে আসা এই বিলে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের (FPI) সরকারি সিকিউরিটিজে (G-Secs) বিনিয়োগ থেকে অর্জিত সুদের আয় ও ক্যাপিটাল গেইনসে আয়কর ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
ফান্ড ম্যানেজারদের সুবিধা: আন্তর্জাতিক ফান্ড ম্যানেজাররা যাতে ভারতে তাদের ব্যবসা স্থানান্তর করতে পারেন, সেজন্য জটিল শর্তাবলী শিথিল করা হয়েছে।
তথ্যকেন্দ্র ও ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং: দেশীয় ইলেকট্রনিক্স উৎপাদন বাড়াতে এবং বিদেশি ক্লাউড কোম্পানিগুলোর জন্য ভারতীয় ডেটা সেন্টার ব্যবহার সহজ করতে আইনি প্রক্রিয়ায় স্পষ্টতা আনা হয়েছে।
আরও পড়ুন: Columbia Earthquake: কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: আতঙ্কে ঘরছাড়া হাজারো মানুষ
এই ঐতিহাসিক বিল পাসের ফলে ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা যেমন বজায় থাকবে, তেমনই বিদেশি ক্যাপিটাল আকৃষ্ট করে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে(Free UPI)।



