Last Updated on [modified_date_only] by Sumana Bera
সুকৃতি ভট্টাচার্য, কলকাতা: আরজি কর কাণ্ডে (RG Kar Case) ফের নতুন করে তদন্তের গতি বাড়ল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই নতুন এফআইআর। নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে নতুন করে এফআইআর দায়ের। অভিযোগে অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্যপ্রমাণ লোপাট-সহ একাধিক গুরুতর ধারার কথা উল্লেখ করা হয়েছে।
নতুন মামলা করে তদন্তের আশ্বাস (RG Kar Case)
রবিবার পানিহাটির লোকসংস্কৃতি ভবনে চিকিৎসক-পড়ুয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা হয়। সেখানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Sucvendu Adhikari) জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখতে ব্যারাকপুরের পুলিশ কমিশনারের নেতৃত্বে বিশেষ তদন্তকারী কমিটি গঠন করা হবে এবং নতুন মামলা করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে।
আরও পড়ুন:Suvendu Adhikari: সরকারি উদ্যোগে উদযাপিত হবে রাখি উৎসব, তিরঙ্গা যাত্রার শেষে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
বিশেষ করে ঘটনার দিন তড়িঘড়ি দেহ দাহ করা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ (Nirmal Ghosh), সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের ভূমিকা ওই ঘটনায় (RG Kar Case) সন্দেহজনক। এরপরই তাঁদের নাম-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করা হয়।
তড়িঘড়ি দেহ সৎকার নিয়ে প্রশ্ন
মুখ্যমন্ত্রীর অভিযোগ, ঘোলা থানার অন্তর্গত নাটাগড় কদমতলা শ্মশানে দাহের সিরিয়াল বদলে দিয়ে তড়িঘড়ি দেহ সৎকার করা হয়েছিল (RG Kar Case)। পাশাপাশি, শ্মশানের নির্ধারিত খরচ না নেওয়া এবং পরিবারের নিকটাত্মীয়ের প্রয়োজনীয় স্বাক্ষর না নেওয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
আরও পড়ুন:Birju Keot Wife: সন্তুষ্ট তবে বিচার চাই: মুখ্যমন্ত্রীর উপর আস্থা হালিশহরের নিহত তৃণমূল নেতার স্ত্রীর
এখন নতুন এফআইআরের (FIR) ভিত্তিতে এই সমস্ত অভিযোগ কতটা সত্য, কার কী ভূমিকা ছিল এবং তথ্যপ্রমাণ লোপাটের (RG Kar Case) কোনও চেষ্টা হয়েছিল কি না, তা খতিয়ে দেখবে পুলিশ। সিবিআইয়ের তদন্তের পাশাপাশি এই পৃথক তদন্তে নতুন কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর থাকবে।


