Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার সরকারি বাসভবনে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনায় তাঁকে দোষী সাব্যস্ত করেছে সংসদীয় তদন্ত কমিটি(Delhi HC Justice)। কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বিচারপতির সমস্ত সাফাই “সম্পূর্ণ মিথ্যা” এবং তাঁর বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই সত্য বলে প্রমাণিত হয়েছে।
বিচারপতির বিরুদ্ধে রিপোর্ট (Delhi HC Justice)
সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার, বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং প্রবীণ আইনজীবী বি.ভি.আচার্যকে নিয়ে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি তাদের ১৯০ পৃষ্ঠার রিপোর্টে উল্লেখ করেছে
অভিযোগ প্রমাণিত: বাসভবনে নগদ অর্থ উদ্ধার, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল সঠিকভাবে সংরক্ষণ করতে ব্যর্থতা এবং তদন্তে বিভ্রান্তিকর বা এড়িয়ে যাওয়ার মনোভাব প্রদর্শন এই তিনটি অভিযোগই প্রমাণিত।
ষড়যন্ত্রের দাবি খারিজ: বিচারপতির দাবি করা ষড়যন্ত্র বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে টাকা রেখে যাওয়ার তত্ত্বটি সম্পূর্ণ ভিত্তিহীন।
বিচারপতি বর্মা যুক্তি দিয়েছিলেন যে, যে স্টোররুমে টাকা পাওয়া গেছে সেটি থাকার ঘরের বাইরে কর্মচারীদের কোয়ার্টারের কাছে অবস্থিত এবং সেখানে সবার অবাধ যাতায়াত ছিল। তবে কমিটি এই যুক্তি সরাসরি প্রত্যাখ্যান করেছে। রিপোর্টে বলা হয়, স্টোররুমটি বাসভবনের মূল অংশের সাথেই যুক্ত এবং সেখানে বিচারপতির পরিবারের ব্যক্তিগত জিনিসপত্র রাখা ছিল। এমনকি ঘরের ভেতরে নিজের একটি তালাবদ্ধ মদের ক্যাবিনেট থাকার কথা তিনি নিজেই স্বীকার করেছেন। কমিটি জানায়, স্থানটি বিচারপতির নিয়ন্ত্রণের বাইরে থাকলে তিনি সেখানে তালাবদ্ধ ব্যক্তিগত জিনিসপত্র রাখতেন না(Delhi HC Justice)।
আরও পড়ুন: Non Citizen Passport: অ-নাগরিকদের ভারতীয় পাসপোর্ট: বিদেশমন্ত্রকের তথ্যে নয়া বিতর্ক
২০২৫ সালের ১৪ মার্চ দিল্লির তুঘলক ক্রিসেন্ট এলাকার বাসভবনে আগুন লাগার পর তা নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এই নগদ অর্থ উদ্ধার করেন। তৎকালীন প্রধান বিচারপতি সংজীব খান্নার উদ্যোগে প্রকাশিত সুপ্রিম কোর্টের অভ্যন্তরীণ রিপোর্টেও সেই ছবি প্রকাশ্যে আনা হয়েছিল। পরবর্তীতে লোকসভার স্পিকার ওম বিড়লা বিচারপতি বর্মাকে অপসারণের দ্বিপক্ষীয় প্রস্তাব পাওয়ার পর এই সংসদীয় কমিটি গঠন করেন(Delhi HC Justice)। উল্লেখ্য, এই তদন্তটি কোনো ফৌজদারি তদন্ত নয়, বরং এটি বিচারপতি অপসারণ সংক্রান্ত সংসদীয় প্রক্রিয়ার একটি অংশ।



