Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় নতুন মোড় (Sheikh Hasina)। বৃহস্পতিবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে। আর এই মামলাতেই চমকপ্রদ ঘটনা— রাজসাক্ষী হলেন পুলিশের প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
এই মামলায় শেখ হাসিনা ছাড়াও অভিযুক্ত হয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের এই প্রাক্তন প্রধান। হাসিনা ও কামাল দু’জনকেই আদালত ‘পলাতক’ ঘোষণা করেছে। মামুনকে আদালতে হাজির করানো হয় এবং তিনি আদালতের সামনে দোষ স্বীকার করেন বলে জানিয়েছে বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’।
কী বলছে ট্রাইবুনাল? (Sheikh Hasina)
সরকারি কৌঁসুলি তাজুল ইসলাম জানিয়েছেন,“চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এই মামলায় রাজসাক্ষী হয়েছেন এবং তিনি আদালতের কাছে তথ্য দিয়ে সহযোগিতা করতে রাজি হয়েছেন (Sheikh Hasina)।” বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস-এর মতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তিন বিচারপতির বেঞ্চ এই বিচার শুরুর অনুমতি দিয়েছে। এই প্রথম কোনও আন্তর্জাতিক অপরাধ মামলায় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হল।
মামলা ও অভিযোগ (Sheikh Hasina)
মামলার মূল বিষয়বস্তু,
- মানবতাবিরোধী অপরাধ
- গুম, খুন ও ছাত্রবিদ্রোহ দমন
- হেফাজতে ইসলাম সমাবেশে ‘মারাত্মক হামলা’
গত বছরের জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় দমনমূলক পদক্ষেপ গ্রহণ, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি এবং মানবাধিকার লঙ্ঘনের দায় হাসিনার দিকেই তাক করে রয়েছে (Sheikh Hasina)।
ব্রিটেনের সংবাদমাধ্যম বিবিসি-র একটি অনুসন্ধানী রিপোর্টেও হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে এসেছে। সেই রিপোর্টে বলা হয়, ২০২৩ সালের ছাত্র আন্দোলন দমন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি সরাসরি প্রাণঘাতী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন।

বিদেশে হাসিনা, ঢাকার প্রত্যর্পণের দাবি (Sheikh Hasina)
আপাতত হাসিনা বাংলাদেশে নেই। তবে কোথায় রয়েছেন, তা সরকারিভাবে জানানো হয়নি (Sheikh Hasina)। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের (Muhammad Yunus) প্রেসসচিব শফিকুল আলম বুধবার জানিয়েছেন, “হাসিনার প্রত্যর্পণের জন্য আন্তর্জাতিক স্তরে আবেদন জানানো হবে।” তিনি আরও বলেন, এই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক ন্যায়বিচারের পথে বড় এক পদক্ষেপ।

আরও পড়ুন: Germany China Conflict : লোহিত সাগরে উত্তেজনা বাড়াল চিন! জার্মান সেনা বিমানে লেজার হানার অভিযোগ
ভবিষ্যৎ প্রেক্ষাপট (Sheikh Hasina)
বিশ্লেষকদের মতে, এই মামলা এবং বিচার শেখ হাসিনার রাজনৈতিক জীবন ও দলীয় ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় হতে চলেছে (Sheikh Hasina)। যদিও হাসিনা বারবার দাবি করে এসেছেন, এই সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক প্রতিহিংসা। তবে প্রাক্তন আইজিপির রাজসাক্ষী হওয়া এবং দোষ স্বীকার হাসিনার আইনি ও রাজনৈতিক রক্ষাকবচ দুর্বল করে দিতে পারে, এমনটাই আশঙ্কা করছেন তাঁর অনুগামীরা।
একদিকে হাসিনার ‘পলাতক’ তকমা, অন্যদিকে সাক্ষ্যপ্রমাণে জোরদার হয়ে ওঠা মামলা— বাংলাদেশে রাজনৈতিক ইতিহাসে একটি নজিরবিহীন পরিস্থিতি তৈরি করেছে। আগামী দিনে আন্তর্জাতিক প্রতিক্রিয়া, হাসিনার প্রত্যর্পণ এবং বিচারপদ্ধতির স্বচ্ছতা নিয়েই মুখিয়ে আছে গোটা দক্ষিণ এশিয়া।


