Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপে ভারত প্রথম ম্যাচে খেলতে নামে আমিরশাহির বিরুদ্ধে। সেই ম্যাচেই ১৩ তম ওভারে আউট হন আমিরশাহির ব্যাটার কিন্তু ভারতীয় অধিনায়ক আবেদন ফিরিয়ে নিলে ব্যাটসম্যান জীবন দান পান (Aakash Chopra)।
‘স্কাই’-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ভারতের প্রাক্তনের (Aakash Chopra)
১০ সেপ্টেম্বর নিজেদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নাম ভারতীয় দল। প্রতিপক্ষ আমিরশাহি যতই খাতায়-কলমে দুর্বল দল হোক না কেন কিন্তু ভারত নিজেদের শক্তি প্রদর্শনে কোনও ত্রুটি রাখে নি। ভারতের কাছে লজ্জার হার স্বীকার করে নিতে হয় আমিরশাহিকে। ভারত নিজেদের দাপট দেখিয়ে বুঝিয়ে দিয়েছে যে কেন তারা অন্যতম ফেভারিট দল হয়ে এই টুর্নামেন্টে নেমেছে। অনেকের মতেই ভারত অন্য দলকেও স্পষ্ট বার্তা দিয়ে রাখলো এই ম্যাচের মধ্যে দিয়ে। ১০ তারিখের ম্যাচে একদিকে যেমন ভারত তার সমর্থকদের জয় উপহার দিয়েছে তেমনই ভারতীয় দলের অধিনায়কের একটি সিদ্ধান্ত নেটিজেনদের মন জয় করে নিয়েছে (Aakash Chopra)।
সূর্যকুমার যাদবের সিদ্ধান্ত একদিকে যেমন প্রশংসা পাচ্ছে তেমনই জন্ম দিয়েছে বিতর্কের। প্রসঙ্গত সেদিনের খেলায় UAE ব্যাটাররা ভারতীয় বোলিং লাইন আপের সামনে দাঁড়াতেই পারে নি। একের পর এক উইকেট তুলে নিতে থাকে কুলদীপ যাদব, শিবম দুবেরা। ১৩ তম ওভারে শিবম দুবের বলে আউট হন আমিরশাহির ব্যাটার জুনেইদ সিদ্দিকি স্টাম্পড হন, থার্ড আম্পায়ার আউট দিলে তিনি অন্যমনস্ক হয়ে বাইরে যেতে থাকেন আর সেই সময় ভারতীয় অধিনায়ক আবেদন ফিরিয়ে নেন ও জীবন দান পান জুনেইদ। এবার সেই ঘটনা নিয়েই প্রশ্ন তুলেছে ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া (Aakash Chopra)।

ESPNCricinfo-র সঙ্গে আলোচনায় আকাশ চোপড়াকে বলেন, ‘এই ঘটনা পরিস্থিতি অনুযায়ী হয় বলে আমার মনে হয় (Aakash Chopra)। এটা ১৪ তারিখে সলমন আগা যিনি কিনা পাকিস্তান অধিনায়ক, তিনি ব্যাট করতে নেমে মাঠে ঘুরে বেড়ালে বা অন্যমনস্ক থাকলে এবং ম্যাচ যদি ৫০-৫০ থাকত, তখন হত না। তখন ও (সূর্যকুমার যাদব) এমনটা করত না।’
আরও পড়ুন: Stock Market: টানা চার সেশনে বৃদ্ধির পথে বেঞ্চেমার্ক ইনডেক্স
আকাশ চোপড়া আরও বলেন যে ‘ও (UAE ব্যাটার) যদি ক্রিজের বাইরে থাকে তবে সেটা আউট হওয়া উচিত। যদিও মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু এমন উদারতা দেখলে প্রশ্ন উঠে যায় যে তুমি এই ম্যাচে এটা করলে, পরের ম্যাচে ইটা করবে তো।’ আকাশ চোপড়া সেই আলোচনায় জানান যে যেদিন সে ইটা করবে যেন সেদিনই প্রশ্ন উঠে যাবে এবং সমালোচনা শুরু হয়ে যাবে। তাই তার মতে এমন পথে যাওয়ারই দরকার নেই যেখানে পরে প্রশ্ন উঠতে পারে।
এই সিদ্ধান্ত ক্রিকেটীয় ভাবমূর্তি বা ক্রিকেটীয় স্পিরিটকে তুলে ধরেছে বলেই মত সমর্থকদের তবে আকাশ চোপড়ার মতে এগুলি অনেক সময় অন্য ম্যাচে একই পরিস্থিতিতে যদি আবার হয় এবং সেইসময় যদি আলাদা সিদ্ধান্ত নেওয়া হয় তবে তবে প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাই ভারতের এই প্রাক্তনীর মতে এটা যদি নিয়মমাফিক আউট হয়ে থাকে এবং আম্পায়ার যদি আউট দিয়ে দেন, তবে সিদ্ধান্ত তেমনই থাকুক (Aakash Chopra)।


