Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিগত টানা চার সেশনে বৃদ্ধি স্টক মার্কেটের, সেনসেক্সের পয়েন্ট বাড়ল ১২৩ (Stock Market)। বাজার বন্ধের আগেও থেকেছে বৃদ্ধির পথে।
বৃদ্ধি শেয়ার মার্কেটের (Stock Market)
শেয়ার মার্কেটে লগ্নির আগে সবার নজর থাকে শেয়ার ওঠানামা ও শেষ ক্লোজিং লোয়ার পয়েন্টর দিকে। সেই মতো তারা নিজেদের লগ্নির পরিকল্পনা করে। দেশের শেয়ার বাজার এই সপ্তাহে শেষ চার ট্রেডিং সেশনেই বৃদ্ধি পেয়েছে (Stock Market)।
এই টানা বৃদ্ধির মধ্যে যদিও বৃহস্পতিবার ক্লোজিং ছিল লোয়ার পয়েন্ট। তবে এরপর বেশ কয়েক ঘন্টা ধরে দেখা যায় সেনসেক্স ও নিফটি৫০-র গ্রাফ কখনও সবুজ থাকতে আবার কখনও লাল থাকতে। তবে বাজার বন্ধ হওয়ার কয়েকঘন্টা আগে বৃদ্ধির পথে থেকেছে দুই ইনডেক্স।

সেনসেক্স এবং নিফটি৫০-র বৃদ্ধি হলেও স্মল ক্যাপ ইনডেক্স ফ্ল্যাট রয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জে। মিড ক্যাপ ইনডেক্স বেড়েছে ০.১৪%। সেন্ট্রাল ইনডেক্সগুলোর মধ্যে বৃদ্ধি হয়েছে নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, নিফটি মিডিয়া, নিফটি পিএসইউ, নিফটি এনার্জির. নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফার্মা, নিফটি কমোডিটিজের। নিফি ক্যাপিটাল মার্কেট, নিফটি আইটি, নিফটি, নিফটি ইন্ডিয়া, নিফটি অটোর মতো ইনডেক্সের পতন দেখা গেছে (Stock Market)।
আরও পড়ুন: Daily Horoscope: নবরাত্রি ২০২৫: ভাগ্য খুলবে বৃষ ও তুলা রাশির, দেবীর কৃপায় মিলবে সাফল্য ও সমৃদ্ধি!
শেয়ার বাজারের বৃদ্ধি দেখা দেখা গেলেও ১১ সেপ্টেম্বর তথা বৃহস্পতিবার মার্কিন ডলারের সাপেক্ষে টাকার পতন হয়েছে। যার জেরে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে ভারতীয় মুদ্রা। ১ মার্কিন ডলারের নিরিখে টাকার দাম ৮৮.৪৪ টাকা।
বৃহস্পতিবার আদানি এন্টারপ্রাইজ, শ্রীরাম ফিনান্স এবং এনটিপিসির বৃদ্ধি হয়েছে নিফটি৫০ ইনডেক্সের লিস্টেড স্টকগুলোর মধ্যে। আবার অন্যদিকে বাজাজ অটো, ইনফোসিস ও আইচার মোটরসের শেয়ারে পতন হয়েছে সবচেয়ে বেশি (Stock Market)।
(শেয়ার কেনাবেচা সংক্রন্ত কোনও মতামত আমাদের নেই। প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য দেয়ার জন্য। আর্থিক বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। তাই বিনিয়োগের আগে মার্কেট সম্পর্কে খুঁটিয়ে পরে নিতে হবে এবং বিনিয়োগ পূর্বে বিশেষজ্ঞের মতামত নেওয়া বাঞ্চনীয়।)


