Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলার আত্মমর্যাদা রক্ষার প্রশ্নে ফের দিল্লিকে (Abhishek Banerjee) তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের বকেয়া থেকে শুরু করে ভোটাধিকার হরণ-সব ইস্যুতে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। অভিযোগ করলেন, কেন্দ্রীয় সরকার এবং শাসকদলের একাংশ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলা এবং বাঙালিকে অপমান করছে।
“৬৯ লক্ষের জন্য পেরেছি, ১০ কোটির জন্যও পারব” (Abhishek Banerjee)
অভিষেক স্পষ্ট বার্তা দেন, “আমরা যখন ১০০ দিনের কাজের টাকা (Abhishek Banerjee) আটকে রাখার বিরুদ্ধে ৬৯ লক্ষ জব কার্ডধারীর পাশে দাঁড়াতে পেরেছি, তখন গোটা বাংলার সম্মান রক্ষার লড়াইটাও আমরা লড়ব।” তাঁর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টাতেই রাজ্য সরকার নিজস্ব অর্থে কেন্দ্রের বন্ধ করে দেওয়া প্রকল্পের টাকা মিটিয়েছে।
বাংলা ও বাঙালির অপমান নিয়ে ক্ষোভ (Abhishek Banerjee)
তাঁর অভিযোগ, “যারা বলেছে বাংলা বলে কোনও ভাষা নেই (Abhishek Banerjee), বাঙালি বলে কোনও জাতি নেই, যারা আমাদের বাংলাদেশি বলে অপমান করেছে-তাদের বিরুদ্ধে ১০ কোটির জনসমর্থন নিয়ে লড়াই হবে।” অভিষেকের মতে, এটি শুধুই রাজনৈতিক লড়াই নয়, এটি বাংলা ও বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই।
সংবিধান সংশোধনী ও ভোটার তালিকা ইস্যু
তিনি আরও অভিযোগ করেন, “রাতের অন্ধকারে বিজেপি সরকার সংবিধান সংশোধনী বিল পাশ করিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করছে।” কেন্দ্রীয় সরকারের এসআইআর (সিলেক্টিভ ইনক্লুশন রুলস) নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে অভিষেক বলেন, “আগে মানুষ ভোট দিয়ে সরকার গড়ত, আর এখন সরকার নিজেদের সুবিধামতো ভোটার বেছে নিচ্ছে। এই অন্যায়ের বিরুদ্ধে তৃণমূল দিল্লির রাজপথে ১০ লক্ষ মানুষের জমায়েত করবে।”
আদালতের ভূমিকাতেও প্রশ্ন
কলকাতা হাই কোর্টের কিছু রায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অভিষেক বলেন, “বিচারব্যবস্থার একটা অংশ বাংলার ছাত্রদের ভবিষ্যৎ ধ্বংস করতে চেয়েছিল। আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি এবং সেখানেই আমরা ন্যায় বিচার পেয়েছি।” তাঁর মতে, এটা ছিল একটি সুপরিকল্পিত চক্রান্ত, যেখানে রাজ্যের যুব সমাজকে বঞ্চিত করার চেষ্টা হয়েছিল।

আরও পড়ুন: Youtube Money Earning: স্মল ক্রিয়েটরদের জন্য ইউটিউবের নতুন চমক, বিশ্বজুড়ে এখন “হাইপ” ফিচার!
২০২৬-র লড়াইয়ের প্রস্তুতি
শেষে অভিষেক বলেন, “২০২৬ সালে বাংলা বিজেপিকে তার যোগ্য জবাব দেবে। আমরা মানুষের অধিকার, পরিচয় ও সম্মান রক্ষার লড়াই চালিয়ে যাব। যারা বাংলার মানুষকে অবজ্ঞা করে, তাদের বিরুদ্ধে একতাবদ্ধ হতে হবে।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিষেকের এই ভাষণ কার্যত আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতির শুরু। এখন দেখার, তার প্রভাব বাংলার জনমানসে কতটা পড়ে।


