Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে এখনও পর্যন্ত মোট কতগুলো এফআইআর দায়ের হয়েছে, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তকে রিপোর্ট দিয়ে সেই তথ্য জানাতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত সুমিত রায়ের মামলা মুলতুবি করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। মামলার পরবর্তী শুনানি আগামী ১০ সেপ্টেম্বর। এই সময়ের মধ্যে সুমিতের বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ দেখার পর এ বিষয়ে হাইকোর্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। তার মধ্যে পুলিশ কোনও পদক্ষেপ করলে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন সুমিত- নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর (Abhishek Banerjee PA)।

মামলার শুনানি হতে পারে (Abhishek Banerjee PA)
চাকরি ও শালবনীতে জমি দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়। চাকরি দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রক্ষাকবচ দেন সুমিতকে। কিন্তু জমি দুর্নীতি মামলায় হাইকোর্ট তাঁকে কোনও রক্ষাকবচ না দেওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুমিত। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ সুমিতকে জমি দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে রক্ষাকবচ দেয়। আগামী ৩১ অগস্ট সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি হতে পারে।
আদালতে জানাতে নির্দেশ দেন (Abhishek Banerjee PA)
এর মধ্যেই তাঁর বিরুদ্ধে আরও একাধিক এফআইআর দায়ের হয়েছে বলে হাইকোর্টে জানান সুমিতের আইনজীবী। সেই এফআইআর গুলোকে চ্যালেঞ্জ করে এবং রক্ষাকবচের আবেদন জানান সুমিতের আইনজীবী। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর এজলাসে সেই মামলার শুনানি হয়। সুমিত রায়ের আইনজীবী আদালতে দাবি করেন, গত ৫ জুন সুমিতের বিরুদ্ধে প্রথম এফআইআর ও ১৬ জুন দ্বিতীয় এফআইআর দায়ের হয়। তারপর আরও এফআইআর দায়ের হয়েছে। প্রতিদিনই মামলা দায়ের হচ্ছে। রাজ্য সুমিতের বিরুদ্ধে মামলা দায়ের করেই চলেছে। সুমিত তদন্তে সবরকম সহযোগিতা করছেন। এখনও পর্যন্ত তদন্তকারী সংস্থার দফতরে আটবার হাজিরা দিয়েছেন বলে আদালত কে জানান সুমিতের আইনজীবী। বিচারপতি সৌগত ভট্টাচার্য্য তারপরই সুমিত রায়ের বিরুদ্ধে এখনও পর্যন্ত মোট কতগুলো এফআইআর দায়ের হয়েছে, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তকে রিপোর্ট দিয়ে সেই তথ্য আদালতে জানাতে নির্দেশ দেন।
৩১ অগস্টের পর শুনানি (Abhishek Banerjee PA)
রাজ্যের আইনজীবী তথা অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার অভিযোগ করেন সুমিত রায়ের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০ কোটি টাকা ঢুকেছে। এছাড়াও ওঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি করেন রাজ্যের আইনজীবী। সুপ্রিম কোর্টের নির্দেশ না আসা পর্যন্ত মামলাটি মুলতবি রাখার আবেদন করেন অতিরিক্ত এজি রাজদীপ মজুমদার। ৩১ অগস্টের পর মামলাটির শুনানির জন্য আবেদন জানান তিনি।
আরও পড়ুন: Perfume: গন্ধকে সত্যিই বন্দি করা যায়! ‘পারফিউম’- সিনেমায় রয়েছে সেই রহস্য
আদালতের দৃষ্টি আকর্ষণ
তারপরই বিচারপতি সৌগত ভট্টাচার্য্য সুমিতের মামলা আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করে দেন। এবং নির্দেশে জানান, এই সময়ের মধ্যে সুমিতের বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ দেখার পর এ বিষয়ে হাইকোর্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। তার মধ্যে পুলিশ কোনও পদক্ষেপ করলে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন সুমিত।



