Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: এসআইআর আবহে ভোটের আগে বাঁকুড়ায় প্রথম দলীয় কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । বাঁকুড়ার শালতোড়ায় আবার জিতবে বাংলা কর্মসূচিতে অংশ নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek) । এই কর্মসূচি দলীয়কর্মীদের চাঙ্গা করবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ । মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বাঁকুড়া সাংগঠনিক জেলা এবং বিষ্ণুপুর সংগঠনিক জেলায় যে ১২ টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই ১২ টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করার টার্গেট বেঁধে দিয়ে গেলেন দলের সেকেন্ড ইন কম্যান্ড ।
‘জঙ্গলমহলের উন্নয়ন অব্যাহত’ (Abhishek)
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন , একসময় জঙ্গলমহলে মাওবাদীরা দাপিয়ে বেড়াত আজ জঙ্গলমহল শান্ত । জঙ্গলমহলের মানুষ হাসছে জঙ্গলমহলের উন্নয়ন অব্যাহত রয়েছে । বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন , যত চোর চিটিংবাজ মাতাল বিজেপি করছে । আগামী দিনে বিজেপি যেন একটি বুথেও জিততে না পারে দলীয় নেতৃত্বকে সেই বার্তা দিলেন তিনি ।
শালতোড়ায় কেন কর্মসূচি? (Abhishek)
বাঁকুড়ার অন্যান্য জায়গা ছেড়ে শালতোড়ায় কেন তিনি এই কর্মসূচি করলেন তারও ব্যাখ্যা দেন তিনি । তার দাবি, মার্চ মাসের মধ্যে শালতোড়া এলাকায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করা হবে । এছাড়াও যে পানীয় জলের সমস্যা রয়েছে তার জন্য স্বচ্ছ পানীয় জলের টিউবওয়েল তৈরি করা হবে । তৃণমূল কংগ্রেস যা প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি রক্ষা করে বলেও দাবি অভিষেকের। এলাকার কাজ নিয়ে বিজেপিকেও বেঁধেন তিনি। এসআইআর নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার মানুষকে অত্যাচার করছে। সত্তরটা তরতাজা প্রাণ চলে গেছে মানুষকে যখন তখন লাইনের দাঁড় করিয়ে দিচ্ছে , অভিযোগ অভিষেকের।
আরও পড়ুন: Gujrat: একের পর এক ভূমিকম্প: কেঁপে উঠল গুজরাতের সৌরাষ্ট্র, প্রাণহানি, ক্ষয়ক্ষতি না হলেও মৃদু কম্পনে ছড়াল আতঙ্ক
বুথ স্তরের কর্মীদের বাড়তি অক্সিজেন (Abhishek)
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের এই কর্মসূচি দলীয় নেতৃত্ব এবং দলের বুথ স্তরের কর্মীরা বাড়তি অক্সিজেন দেবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ । আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কতটা ভালো ফল অর্জন করে তার উত্তর নির্বাচনী ফলাফল দেবে ।



