Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারত ও পাকিস্তান দুই দলই গ্রুপ পর্বের দুই ম্যাচ জিতে আগামীকাল মুখোমুখি হতে চলেছে (Abhishek Sharma)।
পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবেন অভিষেক? (Abhishek Sharma)
বর্তমানে যে প্রশ্ন নিয়ে ভারতীয় সমর্থকরা সবথেকে বেশি চিন্তিত সেটা হলো পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক শর্মা নামতে পারবেন কিনা। আর মাত্র একদিনের অপেক্ষা। এই বিধ্বংসী ওপেনারের মাঠে ফেরার অপেক্ষায় সমর্থকরা। যদিও এর পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও চিন্তায় ফেলেছে (Abhishek Sharma)।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কিছুই এখনও স্পষ্ট করে জানানো হয়নি। নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতার পর বরুণ চক্রবর্তী অভিষেক শর্মাকে নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও সমর্থকদের মধ্যে দুঃশ্চিন্তা কিছুতেই কাটছে না। এবার নিজের হেলথ আপডেট দিলেন অভিষেক নিজেই জানিয়েছেন। অর্শদীপ সিং একটি ভিডিও পোস্ট করেন যেখানে তিনি অভিষেককে প্রশ্ন করেন, ‘কেমন আছো?’ তার উত্তরে অভিষেক হাসি মুখে উত্তর দেন, ‘ডাল-ভাত খুব ভাল। আমিও ভাল।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে রান না পেলেও তাঁকে নিয়ে যথেষ্ট আশাবাদী ভারতীয় দল এবং সমর্থকরা। পেটের সংরোমনের কারণে নামিবিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। হাসপাতালেও ভর্তি হতে হয় এই তারকা ব্যাটারকে। তবে আইসিসি-র ক্রমতালিকায় টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে শীর্ষে থাকা অভিষেক যেকোন সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, সেটা সবার জানা আর তাই পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে নামার আগে তাঁর দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনায় ভারতীয় সমর্থকরা।

আরও পড়ুন: Bomb Threat Kolkata: উড়ানের আগে শৌচাগারে ‘বোমা’ বার্তা, যাত্রী নামিয়ে তল্লাশি!
পাকিস্তান বিশ্বকাপ শুরু হওয়ার প্রথম থেকে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলা নিয়ে যথেষ্ট টালবাহানা করেছিল। অবশেষে কোণঠাসা হয়ে এবং চাপে পরে রাজি হয় ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে হেড টু হেডে ভারত এগিয়ে থাকলেও পরিসংখ্যান শেষ কথা বলে না। ম্যাচের দিন যে দল ভাল খেলবে সেই দলই জিতবে। আর দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে ক্রিকেটপ্রেমীরা। সব থেকে জনপ্রিয় এবং চর্চিত এই ম্যাচের উন্মাদনা কতটা সেটা বোঝা গিয়েছিল পাকিস্তান এই ম্যাচের জন্য রাজি হওয়ার পর থেকেই লাফিয়ে বাড়তে থাকে বিমানের ভাড়া। এখন দেখার ভারত নিজেদের ট্র্যাক রেকর্ড ধরে রাখতে পারে নাকি পাকিস্তান নিজেদের খাতায় আরও দুই পয়েন্ট যোগ করে নিতে পারে কিনা (Abhishek Sharma)।


