Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু ভারতের। টানটান ম্যাচে ১৭ রানে জয় ছিনিয়ে নিল ভারত (Ind vs SA)।
বিরাটের শতরান, কুলদীপের ৩৫০ উইকেট (Ind vs SA)
টেস্টে ছন্নছাড়া, দিশাহীন ভারতের সামনে দক্ষিণ আফ্রিকাকে অপরাজিত মনে হলেও রো-কো জুটির প্রত্যাবর্তনের সাথে-সাথেই বদলে গেল ভারতীয় দলের শরীরী ভাষা। টেস্টে যখন দল কার্যত বিপর্যস্ত সেই সময় তাঁদের শরীরী ভাষা দেখে মনে হচ্ছিল হাল ছেড়ে দিয়েছে দল। আজ তার উলটপুরাণ দেখল রাঁচির স্টেডিয়াম। বিরাট আগ্রেশন আর রোহিতের মাথার যুগলবন্দীতে কাবু প্রোটিয়া শিবির। আরেক দিকে যাদব নিজের ৩৫০ উইকেট নিয়ে ছুঁলেন অন্যন্য মাইলস্টোন (Ind vs SA)।
যেখানে তরুণদের বারবার ব্যর্থ হতে দেখা গিয়েছে সেখানে দুই ‘বুড়ো’ ভরসার প্রাচীর হয়েছে দাঁড়ালেন ভারতের হয়েছে। যেখানে বারবার প্রশ্ন উঠেছে তবে কি শেষ হতে চললো রো-কো জুটির যুগ? সেখানে দুজনেই প্রমাণ করলেন আজও তাঁরা কতটা প্রয়োজনয়ী দলের জন্য। শুধু যে রানের পাহাড় গরলেন তাই নয় ভাঙলেন সচিন-দ্রাবিড়ের রেকর্ড। দুই মহারথী নিঃশব্দে খেলে ফেললেন একসঙ্গে ৩৯২ ম্যাচ। সচিন-দ্রাবিড়ের একসঙ্গে খেলা ম্যাচের সংখ্যা ৩৯১টি। আধুনিক ক্রিকেটের যে অন্যতম স্তম্ভ তাঁরা সেটা প্রমাণ করলেন আবার। তাঁদের দীর্ঘস্থায়ী জুটি শুধু যে অন্যতম সেরা জুটি তাই নয় বরং ইতিহাসের স্থপতি দুজন।

এই দিন টস হেরে ব্যাট করতে নেমেছিল টিম ইন্ডিয়া। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে আসেন তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল। তবে তিনি হতাশ করেন সমর্থকদের। মাত্র ১৮ (১৬ বল) করেই সাজঘরে ফেরেন যশস্বী। তারপর হাল ধরেন রোহিত-বিরাট। যোগ করেন ১৩৬ রান। হাফ সেঞ্চুরি করে রোহিতকে ফিরতে হলেও নিজের ৫২ তম সেঞ্চুরি করে ফেললেন বিরাট। ভাঙলেন সচিনের রেকর্ড। সচিনের কোনও এক ফরম্যাটে সর্বাধিক সেঞ্চুরি ৫১টি। যোগ্য সঙ্গত দিলেন অধিনায়ক রাহুল। ৬০ রানের ইনিংসে ভর করে ভারতের স্কোর ৫০ ওভারের শেষে ৩৪৯ রান (Ind vs SA)।

আরও পড়ুন: Gangstar: দিল্লি সংলগ্ন ৩ রাজ্য থেকে পুলিশের জালে ৩ গ্যাংস্টার: পাক যোগের অনুমান
৩৫০ রান তাড়া করতে নেমে প্রথমদিকে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা দল। তবে দলের হাল ধরেন ব্রেভিস (৩৭) ও ব্রিৎজকে (৭২)। তারপর ব্যাট করতে নেমে খেলার মোমেনন্টাম নিজেদের নিয়ে যান জ্যানসেন। করলেন ৩৯ বলে ৭০ রান। সেই জুটি ভেঙে কুলদীপ আবার খেলার অভিমুখ ঘুরিয়ে আনেন ভারতের দিকে। যখন মনে হচ্ছিল খেলা ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছে সেই সময় ভারতের ত্রাতা হয়ে অবতীর্ণ হন কুলদীপ। অন্যতম সফল বলার কুলদীপ যাদব নিলেন ৪ উইকেট। সাথে স্পর্শ করলেন ৩৫০ উইকেটের মাইলস্টোন। তবে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় প্রোটিয়া ব্যাটাররা কিন্তু শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল ভারত। হর্ষিত রানার ঝুলিতে এল ৩ উইকেট।
টানটান উত্তেজনার খেলায় আজ যেন ভারতের অন্যরূপ ধরা পড়ল মাঠে। তার প্রধান কারণ রোহিত শর্মা ও বিরাট কোহলি। একদিকে বিরাটের আগ্রেশন অন্যদিকে উইকেটের পিছন থেকে রোহিতের পরামর্শ। বিরাটের রানের খিদে ও জেতার অদম্য জেদের গল্প লেখা থাকবে আরও একবার রাঁচির ২২ গজে। তাঁর ক্ষিপ্রতা আজও একই রকম রয়েছে তারই প্রমাণ দিলেন কিং কোহলি। সুতরাং বলতেই হয় তরুণের মাঝে দুই ‘বুড়ো’ ভারতের হয়ে অক্সিজেন এনে দিলেন। যাঁদের দেখে মুগ্ধ সমর্থকরা (Ind vs SA)।


