Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এই মরশুমের আইপিএল-এ SRH-এর বিরুদ্ধে বয়কটের হুমকি দিয়েছে ক্ষুব্ধ সমর্থকরা (Abrar Ahmed)।
মুখ খুললো ভারতীয় ক্রিকেট বোর্ড (Abrar Ahmed)
দ্য হান্ড্রেডে পাক স্পিনার আব্রার আহমেদকে দলে নিয়েছে সানরাইজার্স লিডস আর এরপর থেকেই চলছে ক্রমাগত বিতর্ক। তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে দলের মালিক কাব্যকে। এমনকি এই মরশুমের আইপিএল-এ সানরাইজার্সকে বয়কট করার কথাও বলছেন সমর্থকরা। ভারতীয় ফ্রাঞ্চাইজির মালিকের তরফে ভারতীয় ভাবাবেগে আঘাত আনার অভিযোগও উঠতে শুরু করেছে আর এক্ষেত্রে উঠে আসছে কলকাতা এবং মুস্তাফিজুর প্রসঙ্গও (Abrar Ahmed)।
তবে এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড স্পষ্ট করে দিয়েছে যে, বিদেশি লিগে কোন দল কোন খেলোয়াড়কে নিচ্ছে তা বোর্ডের কাজের মধ্যে পড়ে না। বোর্ড এই বিষয়ে কোনও মন্তব্য করছে না এবং নিজেদেরকে এই বিষয় থেকে সম্পূর্ণ ভাবে দূরে সরিয়ে রাখছে।

BCCI-এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেন, ‘আমাদের আইপিএল-এ এমন কোনও বিষয় ঘটেনি। এটা আমাদের দায়িত্বের বাইরে। কোন লিগে কে কী করছে বা কোন খেলোয়াড় নিচ্ছে, সেটা আমাদের দেখার বিষয় নয়। বাইরে কোনও লিগে যা হচ্ছে, তার কোনও দায় বা প্রভাব আমাদের উপর পড়ে না।’

আরও পড়ুন: Sunidhi Chauhan: লখনউয়ের মঞ্চে কেঁদেছিলেন, এবার কলকাতার শো বাতিল
কাব্য মারানের মালিকানাধীন সানরাইজার্স লিডস ১২ মার্চ ইংল্যান্ডে হওয়া নিলামে পাকিস্তানের স্পিনার আব্রার আহমেদকে ১.৯০ লাখ পাউন্ডে কিনেছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২.৩ কোটি টাকা। সানরাইজার্স লিডস একমাত্র ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি, যাঁরা দ্য হান্ড্রেডে পাকিস্তানের প্লেয়ার নিয়েছে। অন্য তিনটি ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি পাকিস্তানের খেলোয়াড়দের জন্য কোনও বিডই করেনি। বিতর্কিত এই পাক প্লেয়ারকে দলে নেওয়াকে মোটেও ভাল ভাবে নিচ্ছেন না দলের সমর্থকরা। দলের হেড কোচ ভেট্টরি যতই যুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করুক তবুও সমর্থকদের রোষের মুখে দল (Abrar Ahmed)।


