Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শিলিগুড়ির মেয়ে, ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) নামে তৈরি হতে চলেছে এক নতুন ক্রিকেট স্টেডিয়াম। সোমবার উত্তরবঙ্গে সফরে গিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাঁদমণি এলাকায় প্রায় ২৭ একর জমির উপর এই স্টেডিয়াম গড়বে সরকার। মুখ্যমন্ত্রী বলেন, “রিচা আমাদের গর্ব। মাত্র ২২ বছর বয়সে সে বিশ্বজয় করেছে। ওর নামে স্টেডিয়াম তৈরি হবে।”
বহু দিনের স্বপ্ন পূরণ (Richa Ghosh)
এই খবর শুনে আবেগে ভেসে যান রিচার (Richa Ghosh) বাবা মানবেন্দ্র ঘোষ। তিনি বলেন, “আমাদের বহু দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। মুখ্যমন্ত্রীকে ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই।” রিচা ঘোষ দেশের অন্যতম সেরা মহিলা ক্রিকেটার। ছোটবেলা থেকে কঠোর পরিশ্রম করে আজ ভারতীয় দলে নিজের জায়গা তৈরি করেছে সে। এবার তার নামেই তৈরি হবে শিলিগুড়ির প্রথম বড় ক্রিকেট স্টেডিয়াম।
দেশে এই প্রথম (Richa Ghosh)
ভারতে সাধারণত খেলার মাঠ বা স্টেডিয়ামের নাম রাখা হয় প্রাক্তন নেতা বা অবসরপ্রাপ্ত (Richa Ghosh) খেলোয়াড়দের নামে। যেমন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম বা আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। কিন্তু সক্রিয় খেলোয়াড়ের নামে স্টেডিয়াম তৈরির ঘটনা দেশে এই প্রথম। তাই রিচার এই সম্মান অনেক বড় বিষয় বলে মনে করছেন ক্রীড়া মহল।

বন্যা ও দুর্গত এলাকার পরিস্থিতিও খতিয়ে দেখেছেন
উত্তরবঙ্গে সফরে গিয়ে মুখ্যমন্ত্রী শুধু স্টেডিয়ামের ঘোষণা করেননি, সাম্প্রতিক বন্যা ও দুর্গত এলাকার পরিস্থিতিও খতিয়ে দেখেছেন। টানা বৃষ্টিতে পাহাড় ও সমতলের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “উত্তরবঙ্গে অনেক প্রতিভা আছে। আমরা তাদের জন্য সুযোগ তৈরি করতে চাই।”
আরও পড়ুন: SIR: SIR-এর নামে ভোটবন্দি, সুপার এমার্জেন্সি: কড়াভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর
বিশেষজ্ঞদের মতে, মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে শুধু রিচা নয়, উত্তরবঙ্গের তরুণ-তরুণীদের মনেও নতুন আশা জাগবে। দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে আসছে বিরোধীরা। সেই প্রেক্ষিতে রিচার নামে স্টেডিয়াম তৈরির ঘোষণা রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ।


