Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুজোর প্রায় শুরু হয়েগেছে বললেই চলে (Acne Problems)। চারিদিকে সাজসজ্জা রব, কেনাকাটা আর আনন্দের আবহ। কিন্তু এই আনন্দ ম্লান হয়ে যায় যখন মুখে ব্রণর সমস্যা দেখা দেয়। ফেশিয়াল করিয়েও অনেক সময় ব্রণ পুরোপুরি কমে না। তাই ত্বককে স্বাভাবিকভাবে সুস্থ রাখতে ভরসা রাখা যায় প্রাকৃতিক উপাদানের উপর। রান্নাঘরের সাধারণ দুটি উপাদান: দারুচিনি ও মধু- ব্রণর সমস্যা দূর করতে কার্যকর।

কেন কার্যকর দারুচিনি? (Acne Problems)
দারুচিনির মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। এগুলি ত্বকের গভীরে কাজ করে ব্রণ সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করে।
- ত্বকের প্রদাহ কমায়।
- লালচে ভাব হ্রাস করে।
- অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে।

মধুর উপকারিতা (Acne Problems)
প্রাচীনকাল থেকেই মধুকে বলা হয় প্রাকৃতিক ওষুধ। মধুর মধ্যে রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ।
- ব্রণ কমাতে সাহায্য করে।
- ত্বককে নরম ও হাইড্রেটেড রাখে।
- ব্রণর দাগ দূর করতে সহায়ক।
দারুচিনি ও মধুর যুগলবন্দি (Acne Problems)
- দারুচিনি ও মধুর সংমিশ্রণ ত্বকের জন্য এক অনন্য সমাধান।
- একসঙ্গে ব্যবহার করলে ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস হয়।
- ত্বকের ফোলা ভাব ও জ্বালা কমে যায়।
- ত্বকের আর্দ্রতা বজায় থাকে।
- পুরোনো দাগ হালকা হয় এবং ত্বক আরও উজ্জ্বল দেখায়।
- দারুচিনি-মধুর ফেসপ্যাক তৈরির নিয়ম
- ১ চামচ খাঁটি মধু
- ১ চা চামচ দারুচিনির গুঁড়ো
কিভাবে ব্যাবহার করবেন! (Acne Problems)
- একটি পরিষ্কার বাটিতে মধু নিন।
- তার মধ্যে দারুচিনির গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিন।
- ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন।
- মুখ মুছে নিয়ে শুকনো ত্বকে এই মিশ্রণ লাগান।
- প্রায় ১৫ মিনিট রেখে দিন।
- কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
- শেষে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
আরও পড়ুন: Swastika Mukherjee: ‘বৌদি’র খোলস ছেড়ে প্রোমোটারিতে মন! নতুন চমক স্বস্তিকার
সতর্কতা মেনে চলুন (Acne Problems)
- দারুচিনি অনেকের ত্বকে জ্বালা ভাব বা অ্যালার্জি তৈরি করতে পারে।
- তাই ব্যবহারের আগে প্যাচ টেস্ট করা জরুরি।
- যদি কোনো অস্বস্তি হয়, সঙ্গে সঙ্গে মুখ ধুয়ে ফেলতে হবে।



