Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকর্মা পুজোর দিন বড়সড় চমক নিয়ে (Swastika Mukherjee) হাজির হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইলে তিনি শেয়ার করেন তাঁর নতুন ছবির পোস্টার। ছবির নাম ‘প্রোমোটার বৌদি’ এবং এটি মুক্তি পাবে ২০২৬ সালের ২৭শে ফেব্রুয়ারি। পোস্টার প্রকাশের পরই দর্শকমহলে শুরু হয়েছে চর্চা ও উত্তেজনা। কী পোস্টার ? কেমন রূপে ধরা দেবেন তিনি? কী নিয়ে গল্প? কাদের কন্ঠে শোনা যেতে পারে নতুন গান?
নতুন পোস্টার (Swastika Mukherjee)
‘প্রোমোটার বৌদি ‘ ছবিটির পরিচালনা ও চিত্রনাট্য করেছেন শৌর্য (Swastika Mukherjee) দেব। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের ( Swastika Mukherjee) পোস্টারে লেখা,” একটা মিষ্টি ঘরোয়া ছবি। নাচে গানে অ্যাকশনে মন মাতানো ছবি, যা দেখতে পারবেন পরিবারের সবার সঙ্গে ,হই হই করে ,সিনেমা দেখতে দলে দলে ,দেখা হবে হলে হলে।” পোস্টারেই স্পষ্ট, এই ছবিতে থাকবে নাচ, গান, আর জমজমাট অ্যাকশন। পারিবারিক বিনোদনে ভরপুর এই সিনেমা দেখতে পারবেন সকলেই , এমনটাই জানা গিয়েছে পোস্টারের মাধ্যমে।
অন্য রূপে ধরা দেওয়া (Swastika Mukherjee)
স্বস্তিকা মুখোপাধ্যায়কে (Swastika Mukherjee) এই ছবিতে ভিন্নরূপে দেখা যাবে। ছবির নাম শুনেই বোঝা যায়, তিনি এই ছবিতে একজন ‘বৌদি’ চরিত্রে অভিনয় করছেন। তবে সেটা শুধুই “দুষ্টু বৌদি” নয়, বরং প্রতিবাদী, স্পষ্টবক্তা এবং সমাজ সচেতন একজন নারীর চরিত্রে দেখা যাবে তাঁকে। আগে ‘দুপুর ঠাকুরপো’ সিরিজে তিনি ‘দুষ্টু বৌদি’ রূপে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সেই স্মৃতি এখনও টাটকা তাঁর ভক্তদের মনে। নতুন ছবিতে তাঁর সাহসী রূপ দেখে রীতিমত উচ্ছ্বসিত অনুরাগীরা।
অনুরাগীদের মতামত
সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন এবং তারা যে নতুন ছবির জন্য অপেক্ষা করছেন তা বলাই বাহুল্য। পুজোর আবহে টলিপাড়ায় এখন গুচ্ছ গুচ্ছ কাজ । আর তার মাঝেই , নতুন করে নজর কাড়বে স্বস্তিকার নতুন ছবি। এখন শুধু নতুন বছরের অপেক্ষা।।
মিষ্টি সুরের সাথে গভীর কথা
ছবির পোস্টার শুধু স্বস্তিকা নন, শেয়ার করেছেন গায়িকা ইমন চক্রবর্তীও (Iman Chakraborty)। মজার বিষয়, ইমন পোস্ট শেয়ার করে, ট্যাগ করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গায়ক অনুপম রায়কে (Anupam Roy)। ফলে স্পষ্ট, এই ছবিতে ইমন ও অনুপম রায়ের গলায় গান শোনা যাবে। তাঁদের মিষ্টি সুর আর গভীর কথা, ছবির আবেগকে আরও অনেকটা বাড়িয়ে দেবে বলেই মনে করছেন অনুরাগীরা ।
জমজমাট ছবি
শোনা যায়, ছবির টিম এখনও বিস্তারিত কিছু জানায়নি, তবে ছবির পোস্টারটি স্পষ্ট যে , এটি হতে চলেছে ২০২৬ সালের অন্যতম বড় বাংলা ছবি। স্বস্তিকার অনস্ক্রিন ক্যারিশমা, অনুপমের সুর এবং শৌর্য দেবের চিত্রনাট্য ,সব মিলে তৈরি হচ্ছে এক জমজমাট পারিবারিক ও সামাজিক ছবি।
আরও পড়ুন: Weather Report: আশ্বিনের শারদপ্রাতে বৃষ্টির পূর্বাভাস, আর কী বলছে হাওয়া অফিস?
বাংলা সিনেমার দর্শকদের জন্য এটি এক বড় উপহার হতে চলেছে। এখন শুধু অপেক্ষা ২০২৬ সালের ২৭শে ফেব্রুয়ারির। দেখা যাক, ‘প্রোমোটার বৌদি’ ঠিক কতটা জায়গা করে নিতে পারে দর্শকের মনে। অভিনেত্রীর ভক্তরা মনে করছেন,বৌদি কিন্তু এবার শুধুই খুনসুটি নয়, রীতিমত প্রতিবাদী রূপে আসছে !


