Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাহুল – দেবাদৃতার পথেই কি এবার রাজদীপ-তন্বী! প্রেমে পড়ল সিলমোহর? পুজোর প্রেম সবসময়ই হয় জমজমাট। পুজোর পরই কী সম্পর্কের নতুন রুপ দেখা যাবে? টলিপাড়া কী পেতে চলেছে আবার এক নতুন যুগলকে? দশমীর দিন রাজদীপ গুপ্ত ও তন্বী লাহারায় দুজনেই তাদের সামাজিক মাধ্যমে একে অপরের সঙ্গে ছবি পোস্ট করেন। এবং তাতে একটি সাদা হৃদয়ের চিহ্ন দেন। এর থেকে অনেকের মনে প্রশ্ন জাগছে পুজোর পরই কী তারা জানাবেন তাঁদের সম্পর্কের গভীরতা কতটা?
তাদের প্রেম ঠিক কতটা জমল? কতদিনই বা একে অপরের প্রেমে পড়েছেন? এর আগে দুজনের সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবি নিয়ে দর্শকদের কৌতূহল ছিল বরাবরই কিন্তু দশমীর দিন পোস্ট করা ছবি দেখে সেই কৌতূহলের মাত্রা এবং সম্পর্কের সীলমোহর লাগার গুঞ্জন যেন আরও তীব্র আকার ধারণ করেছে। গত বছর পুজোর শেষে টলিপাড়া পেয়েছিল এক নতুন যুগল দেবাদৃতা ও রাহুলকে।
এবার কি রাহুল দেবাদৃতার পথেই হাঁটবে রাজদীপ ও তন্বী? রাহুল দেবাদৃতা তাঁরা গত বছর পুজোর শেষে দশমীর দিন নিজেদের সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন তাঁদের সম্পর্কে থাকার কথা। আরও জানিয়েছিলেন তারা কীভাবে একে অপরের প্রেমে পড়েছিলেন এবং কিভাবে দুজনে দুজনের হাত ধরেছিলেন। তাদের প্রেমের খবর জানতে পেরে দর্শকরা ভীষণই আনন্দিত হয়েছিলেন। এবার দর্শকেরা অপেক্ষায় আছেন রাজদীপ ও তন্বীর তরফ থেকে এইরকম একটি পোস্টের, যেই পোস্টে তাদের সম্পর্কের বিষয়ে খোলসা করে জানাবেন এই অভিনেতা-অভিনেত্রী।


