Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভ্যালেনটাইন্স ডে’র আবহে, বিধানসভা (Adamya Jadavpur Case) নির্বাচনের ঠিক আগে বড়পর্দায় আসতে চলেছে এক ব্যতিক্রমী বাংলা ছবি- ‘অদম্য’। অপর্ণা সেন নিবেদিত এবং রঞ্জন ঘোষ পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে আগামী ১৩ ফেব্রুয়ারি। রোমান্টিক ভালোবাসার বদলে ছবিটি কথা বলবে দেশ, প্রতিবাদ আর অদম্য মানসিকতার ভালোবাসা নিয়ে।
একক চরিত্রনির্ভর এই গল্প (Adamya Jadavpur Case)
পরিচালক রঞ্জন ঘোষের ভাবনার কেন্দ্রে রয়েছে কবি সুকান্ত ভট্টাচার্যের (Adamya Jadavpur Case) বিখ্যাত কবিতা ‘দেশলাই কাঠি’। শৈশবের এক স্মৃতি থেকে শুরু করে বর্তমান সময়ের সমাজ ও রাষ্ট্রব্যবস্থার টানাপোড়েন-সব মিলিয়েই জন্ম নেয় এই ছবির ভাবনা। একক চরিত্রনির্ভর এই গল্পে পলাশ যেন একটি দেশলাই কাঠি, যে একাই জ্বলে উঠে অনেকের হয়ে কথা বলে।

সংগ্রামের ফসল (Adamya Jadavpur Case)
পলাশের ভূমিকায় অভিনয় করেছেন (Adamya Jadavpur Case) আরিয়ুন ঘোষ। দীর্ঘদিন থিয়েটারের সঙ্গে যুক্ত আরিয়ুন এই ছবির জন্য নিজেকে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ বদলে ফেলেছেন। সুন্দরবনের প্রতিকূল পরিবেশে, সীমিত রসদ আর মাত্র কয়েকজনের টিম নিয়ে শুটিং হয়েছে ছবিটির। কোনও বড় প্রযোজনা সংস্থার সাহায্য ছাড়াই তৈরি এই সিনেমা যেন নিজের গল্পের মতোই সংগ্রামের ফসল।

ইউনিভার্সিটিতে বিপত্তি
এই ছবির স্ক্রিনিং করতে গিয়েই যাদবপুর ইউনিভার্সিটিতে ঘটে বিপত্তি। রঞ্জন ঘোষ জানান, “এই যাদবপুরকে আমি চিনতাম না। এটা তো কোনও দলীয় রাজনৈতিক ছবি নয়। এটা কবি সুকান্ত ভট্টাচার্যের সৃষ্টির অবলম্বনে তৈরী। আমাকে সবকিছু কনফার্ম জানানোর পরেও এই বিপত্তি। এই শো টা দিতে অনেক টাকা খরচ হয়েছে। আমি যখন স্টেজে উঠে বলতে শুরু করলাম তার ১৫ মিনিটের মধ্যে মাইক বন্ধ করে দেবার পেছনেও কোনও রাজনৈতিক উদ্দেশ্য আছে বলেই মনে হচ্ছে। এটা কোনও সাধারণ ঘটনা নয়। এখানকার ‘দাদারা’ কোনও কিছু করতে দেবে না। তাদের শরীরী ভাষা অন্য, চোখগুলো লাল লাল। সেকেন্ড ইয়ারের ছেলেরা কাচুমাচু মুখে বলছে এরাই কিছু করতে দেবে না। “

আরও পড়ুন: Air Taxi: ঘণ্টার পথ মিনিটে! এবার ভারতের আকাশে চলবে ট্যাক্সি
ছবির কাহিনিতে এক রাজনৈতিক হত্যাকাণ্ড ভুল পথে গড়িয়ে যায়, আর রাষ্ট্রের চোখে অপরাধী হয়ে ওঠে এক তরুণ। মানুষ, প্রকৃতি আর ক্ষমতার সংঘাতের পটভূমিতে ‘অদম্য’ এক প্রতিবাদের ভাষ্য। রঞ্জনের কথায়, এই ছবি ভোটের সময়েই সবচেয়ে প্রাসঙ্গিক। ভালোবাসার সপ্তাহে তাই বড়পর্দায় আসছে এক অন্যরকম ভালোবাসার গল্প-দেশমাতৃকার প্রতি।


