Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিকেলের দিকে হঠাৎই বদলে গেল (Weather Update) আবহাওয়ার চিত্র। ঘড়ির কাঁটা চার ছুঁতেই কলকাতা-সহ একাধিক জেলায় শুরু হল ঝমঝমিয়ে বৃষ্টি। সকাল থেকে প্রখর রোদের তাপে নাজেহাল অবস্থা ছিল মানুষের, তবে এই বৃষ্টিতে মিলেছে খানিকটা স্বস্তি। তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে পরিবেশে এসেছে শীতলতা।
হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update)
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী (Weather Update), আজ রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হচ্ছে।

পরিস্থিতি খারাপ হবার আশঙ্কা (Weather Update)
আগামী শুক্রবার, অর্থাৎ ২৭ মার্চ থেকে আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে বলেই আশঙ্কা। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে বজ্রবিদ্যুৎ চলাকালীন খোলা জায়গায় না থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দিনের বেলায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রির মধ্যে থাকলেও, বৃষ্টির পরে তা অনেকটাই নেমে এসেছে। রাতের দিকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে, যা কিছুটা স্বস্তি দেবে শহরবাসীকে।

আরও পড়ুন: Mamata Banerjee: ঝড়বৃষ্টিতে বিপত্তি, আকাশে দেড় ঘণ্টা আটকে মুখ্যমন্ত্রীর বিমান
উত্তরবঙ্গের অবস্থা
উত্তরবঙ্গেও একই রকম অস্থির আবহাওয়ার ইঙ্গিত মিলেছে। কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। ২৭ মার্চ সেখানে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। হাওয়ার গতি বেড়ে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে এবং বৃষ্টিপাতের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। ২৮ মার্চের পরেও পুরোপুরি স্বাভাবিক হবে না আবহাওয়া। যদিও ঝোড়ো হাওয়ার তীব্রতা কিছুটা কমতে পারে, তবুও আবহাওয়ার এই খামখেয়ালিপনা আরও কিছুদিন বজায় থাকার সম্ভাবনা রয়েছে।


