Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মেয়ে বাঁচিয়ে দিয়েছে অহনাকে ( Ahona Dutta) । কেন এমন মন্তব্য করলেন অভিনেত্রী ( Actress) ? কী সমস্যা হয়েছে অভিনেত্রীর ( Actress) শ্বশুরবাড়িতে?

চর্চায় অহনা ( Ahona Dutta)
ছোট পর্দার জনপ্রিয় মুখ অহনা দত্ত ( Ahona Dutta) । ‘অনুরাগের ছোঁয়ায়’ ( Anurager chowa) মিশকা ( Mishka) চরিত্রের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। নেগেটিভ চরিত্রে তাঁর অভিনয় প্রত্যেকটি দর্শকের মন কেড়েছিল। তারপরেই তাঁর কাছে সুযোগ আছে বড় পর্দায় কাজ করার। গত বছর ডিসেম্বরে মুক্তি পেয়েছে তাঁর প্রথম ছবি “সন্তান” ( Sontan) | ঐ ছবিতে ঋত্বিক চক্রবর্তীর ( Ritwik Chakrabarty) বিপরীতে তাঁকে অভিনয় করতে দেখা গেছে। রাজ চক্রবর্তীর ( Raj Chakrabarty) পরিচালনায় তাঁর প্রথম বড় পর্দায় কাজ। অল্প বছরের ক্যারিয়ারের মধ্যে তিনি চর্চায় থাকেন। সেইরকমই চর্চায় থাকেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও।

মায়ের সাথে বিবাদ ( Ahona Dutta)
অনুরাগের ছোঁয়া ধারাবাহিক চলতে চলতেই তিনি মেকআপ আর্টিস্ট দীপঙ্করের প্রেমে পড়েন। এই প্রেম থেকে দীপঙ্করের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয় অভিনেত্রী অহনা। এই সম্পর্কের জন্য তাঁকে হারাতে হয়েছে মায়ের সঙ্গ। মায়ের সাথে যোগাযোগ চিরতরে বিচ্ছিন্ন হয়েছে অভিনেত্রীর। অহনার মা কখনোই তাঁর আর দীপঙ্করের সম্পর্ককে মেনে নেননি।

অহনার শ্বশুর বাড়ি ( Ahona Dutta)
অহনার শ্বশুরবাড়ির লোকজন অহনাকে ( Ahona) ভীষণ যত্ন করে আগলে রাখেন। এরকম দায়িত্ববান স্বামী ও যত্নশীল শ্বশুরবাড়িতে অহনা তাঁর জীবনের হারানোর কষ্টটা ভুলেই গেছেন। তিনি অনেকবার চেষ্টা করেছিলে, নিজের মায়ের সাথে সম্পর্ক ঠিক করার কিন্তু তাঁর মা নারাজ তাঁদের সম্পর্ক ঠিক করতে। শ্বশুরবাড়িতে শ্বশুর মশাই তাকে নিজের বাবার মতো করেই আগলে রাখেন। ছোটবেলা থেকে অহনা বাবার ভালোবাসা পাননি, তিনি একাই মায়ের কাছে বড় হয়েছেন। তাঁর জীবনে যে খামতি ছিল, সেটা পূরণ করেছে শ্বশুর মশাইয়ের ভালোবাসা।
মেয়েকে ধন্যবাদ জানাচ্ছেন অহনা ( Ahona Dutta)
২০২৩ সালে ঘরোয়া ভাবেই বিয়ে করেছিলেন অহনা দত্ত ( Ahona Dutta) ও দীপঙ্কর ( Dipankar) । সেই ছবি তাঁরা তুলে ধরেছিলেন নিজের সামাজিক মাধ্যমের পাতায়। বিয়ের এক বছরের মাথায় তাঁরা দেন আর এক সুখবর। তাঁদের ঘর আলো করে আসতে চলেছিল নতুন অতিথির। মাত্র ২১ বছর বয়সে মা হয়েছেন অভিনেত্রী অহনা দত্ত। তিনি তাঁর মেয়ের নাম রেখেছেন মীরা। ক্যারিয়ার গড়ার সময়ে তাঁকে এরকম একটি সিদ্ধান্ত নিতে অবাক হয়েছিলেন অনেকেই, আবার অনেকের তাঁর সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছিলেন। তাঁর নতুন জীবন যাতে আরো সুন্দর হয়ে উঠে সেই প্রার্থনা করেছিলেন তাঁর দর্শকেরা। সুখের সংসারের মাঝে হঠাৎ কি এমন হলো?? যে অভিনেত্রীকে ভিডিও বার্তার মাধ্যমে মেয়েকে ধন্যবাদ জানাতে হলো।
আরও পড়ুন: Kali Puja in Fatakeshto: কে ছিলেন সেই ফাটাকেষ্ট, যার পুজো ছাড়া অসম্পূর্ণ কলকাতার কালীপুজো?
নেপথ্যের কারণ ( Ahona Dutta)
অহনা ( Ahona) তাঁর মেয়েকে ধন্যবাদ জানিয়ে একটি মজার ভিডিও করেন সামাজিক মাধ্যমের পাতায় ( Social Media) । সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মা অহনা মেয়েকে আগলে ধরে শুয়ে আছেন এবং মেয়ের উদ্দেশ্যে কিছু বলছেন। সন্তান হওয়ার আগে যখন তার শুটিং থেকে ছুটি থাকত, তখন তিনি যদি বারোটা পর্যন্ত ঘুমাতেন, তখন সবাই তাঁকে জিজ্ঞাসা করতেন কিভাবে তিনি এতক্ষণ ঘুমাতে পারেন । কিন্তু বর্তমানে পরিস্থিতি আলাদা হয়ে । মেয়ে মীরা বেলা ১২ টা পর্যন্ত ঘুমায় আর অভিনেত্রী তাঁর আগে উঠে গেলেই মীরার ( Mira) ঘুম ভেঙে যায় সেইজন্য মেয়ের কারণেই তাঁকে শুয়ে থাকতে হয়। আর এই মজার মুহূর্ত টাই তিনি নিজের ক্যামেরা বন্দি করে সামাজিক মাধ্যমের ( Social Media) পাতায় ভাগ করে লিখেছেন ” থ্যাঙ্ক ইউ সোনা মা তোমার জন্য এখন আর আমাকে কেউ বলে না কেন বারোটা অবধি আমি ঘুমাচ্ছি।”



