Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আপাতত পেশা থেকে ব্রেক নিতে চাইছেন স্ট্যান্ড আপ কমেডিয়ান জাকির খান। শারীরিক ও ব্যক্তিগত ভাল থাকাকে গুরুত্ব দিতেই তিনি শীত ঘুমে যেতে চান(Zakir Khan)। তবে সময়টা আপাতত বলতে পারছেন না কমেডিয়ান। জানাচ্ছেন এই ফেজ তিন, চার কিংবা পাঁচ বছরের জন্যও হতে পারে।
গুরুত্বপূর্ণ ঘোষণা জাকিরের (Zakir Khan)
সম্প্রতি হায়দরাবাদে পাপা ইয়ার টুরে জাকির নিজের জীবনের এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি করেছিলেন। ব্যস তারপর থেকেই সোশাল মিডিয়ায় সেই ঘোষণা ভিডিয়ো ঘুরে চলেছে। মঞ্চ থেকে দর্শকদের সরাসরি জাকির জানান সাম্প্রতিক প্রতিশ্রুতি পূরণের পর তিনি স্ট্যান্ড আপ সার্কিট থেকে তিনি দীর্ঘ বিরতি নিতে চান। নিজেদের ফ্যানদের জানান, ‘দীর্ঘ, দীর্ঘ বিরতি নিতে চলেছি। হয়তো বা ২০২৮-২৯ সাল নাগাদ কিংবা ২০৩০ সাল অবধি। তিন, চার বা পাঁচ বছরের বিরতি নিজের শরীরের যত্ন নিতে এবং কিছু জিনিস ঠিকঠাক গুছিয়ে নিতে চেষ্টা করব।’
অনুরাগীদের ধন্যবাদ জাকিরের (Zakir Khan)
আবেগঘন বার্তায় বছরের পর বছর অনুরাগীদের একান্ত সমর্থনের জন্য তিনি ধন্যবাদ জানান। তিনি এও বলেন সেদিনের শোতে উপস্থিত সকলেই তাঁর নিকটাত্মীয়। এর আগেই দুবাইয়ের এক শোয়ের পর ইনস্টাগ্রাম স্টোরিতে জাকির ইঙ্গিত দেন তাঁর সিদ্ধান্ত দৃঢ়। তিনি অনুরাগীদের অনুরোধ করেন তাঁর আগামী যাবতীয় অনুষ্ঠানে অংশ নিতে। তিনি বলেন, ‘জুনের ২০ তারিখ পর্যন্ত সব শোই হবে উৎসবের মত। এবার আর সব শহরে যেতে পারব না, তাই দয়া করে একটু উদ্যোগ নিয়ে অনুষ্ঠানগুলিতে আসুন। ভালবাসার জন্য ধন্যবাদ।’
স্বাস্থ্য প্রয়োজন, প্রয়োজন মঞ্চও (Zakir Khan)
জাকিরের এই ঘোষণা এমন এক সময়ে এল যখন কমেডিয়ান এবং পারফর্মারদের বড় বড় ট্যুরে সমস্যার বিষয়টি সামনে এসেছে। আগের যে যে পোস্টগুলি তিনি অনুরাগীদের কাছে তুলে ধরেছেন তাতে বোঝা গিয়েছে দীর্ঘ সফর, একাধিক শো, খুব সকালের উড়ান, অনিয়মিত রুটিন এবং অনিয়মিত খাদ্যাভ্যাস তাঁর স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছিল। বিরতি ঘোষণার আগেই তিনি জানান গত একবছর ধরে তিনি অসুস্থ ছিলেন। শরীরকে প্রাধান্য দিলেও জাকির জানিয়েছেন তিনি মঞ্চ ভালবাসেন। তবে খুব বেশি দেরি হওয়ার আগে স্বাস্থ্য ও ব্যক্তিগত জীবনের দিকে তিনি নজর দিতে চান।
জাকিরের পোস্টে অনুরাগীদের মিশ্র প্রতিক্রিয়া (Zakir Khan)
জাকিরের এই পোস্টে অনুরাগীদের মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। জাকিরকে সমর্থন করে অনেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন, অন্যরা আবার তাঁর দীর্ধিনের কেরিয়ার নিয়ে আলোচনা করেছেন। জাকিরের শখত লওন্ডা ইমেজ তাঁকে ভারতের জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। জাকিরের সমস্যা অবশ্য সাম্প্রতিকের পারফর্মারদের পেশা ও ব্যক্তিগত জীবনের ব্যালেন্সের গড়মিল সামনে এনে দিল।



