Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আমেরিকা–ইজ়রায়েল ও ইরানের সংঘাত ক্রমশ জটিল আকার ধারণ করায় পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ আকাশসীমা এখন বন্ধ বা কঠোরভাবে নিয়ন্ত্রিত (Air India)। এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক উড়ান পরিষেবায়। বিশেষত ভারত–পশ্চিম এশিয়া রুটে একাধিক ফ্লাইট বাতিল বা স্থগিত হওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন হাজার হাজার যাত্রী। ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ইতিমধ্যেই ঘোষণা করেছে, বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পশ্চিম এশিয়ার অধিকাংশ গন্তব্যে তাদের পরিষেবা ‘সাসপেন্ড’ রাখা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

জেড্ডা রুটে ফের স্বস্তির হাওয়া (Air India)
সংকটের মধ্যেই আশার আলো দেখাল এয়ার ইন্ডিয়া। বৃহস্পতিবার থেকে দিল্লি ও মুম্বইয়ের সঙ্গে জেড্ডার নিয়মিত বিমান চলাচল পুনরায় শুরু করার পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে। নির্দিষ্টভাবে AI2255/2256 (দিল্লি–জেড্ডা–দিল্লি) এবং AI2251/2252 ও AI2245/2246 (মুম্বই–জেড্ডা–মুম্বই) ফ্লাইট চালুর প্রস্তুতি চলছে। এই ঘোষণা পশ্চিম এশিয়ায় আটকে থাকা বহু ভারতীয় যাত্রীর জন্য বড় স্বস্তির খবর।
আটকে থাকা যাত্রীদের উদ্ধারে বিশেষ উদ্যোগ (Air India)
বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে দুবাই ও জেদ্দা -এ বহু ভারতীয় যাত্রী আটকে পড়েছেন। তাঁদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ বিমান চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এই উদ্ধার অভিযানে যুক্ত করা হয়েছে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং এয়ার ইন্ডিয়াকে। কেন্দ্রীয় সরকারের এই সমন্বিত পদক্ষেপের ফলে দ্রুত যাত্রীদের নিরাপদ প্রত্যাবর্তন সম্ভব হবে বলেই আশা করা হচ্ছে।
টিকিট বাতিলে বিশেষ সুবিধা (Air India)
যুদ্ধ পরিস্থিতির কারণে বহু ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের আর্থিক ক্ষতির বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বাতিল হওয়া ফ্লাইটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। ১০ মার্চ পর্যন্ত কাটা টিকিটের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর থাকবে। ২৮ ফেব্রুয়ারির আগে যাঁরা বুকিং করেছিলেন, তাঁরাও এই সুবিধা পাবেন। পশ্চিম এশিয়া, ব্রিটেন ও ইউরোপগামী বা সেখান থেকে আগত ফ্লাইটের ক্ষেত্রে বিনামূল্যে তারিখ পরিবর্তনের সুযোগও দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত যাত্রীদের আর্থিক চাপ অনেকটাই কমাবে।

আরও পড়ুন: US Iran: ইরানে সামরিক অভিযান আমেরিকার, আত্মসমর্পণের হুঁশিয়ারি ট্রাম্পের
ইউরোপ ও ব্রিটেন রুটেও প্রভাব
ইরানে শুরু হওয়া অশান্তির প্রভাবে শুধু পশ্চিম এশিয়া নয়, ব্রিটেন ও ইউরোপগামী বেশ কিছু ফ্লাইটও বাতিল হয়েছে। আন্তর্জাতিক আকাশপথে নিরাপত্তা ঝুঁকি এবং বিকল্প রুটের সীমাবদ্ধতার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে বিমান সংস্থাগুলি জানিয়েছে। ফলে, পরিস্থিতি কেবল আঞ্চলিক নয় এটি এখন বৈশ্বিক বিমান চলাচল ব্যবস্থার উপরেও প্রভাব ফেলছে।



