Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের (US Iran Conflict) মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেল উপসাগরীয় অঞ্চলে। এবার একটি মার্কিন পণ্যবাহী ট্যাঙ্কারে হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স সূত্রে জানা গেছে, উত্তর উপসাগরীয় এলাকায় একটি আমেরিকান বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে ইরানের রেভোলিউশনারি গার্ড। হামলার জেরে জাহাজটিতে আগুন ধরে গেছে বলেও দাবি করেছে ইরানি বাহিনী।
পাল্টা আক্রমণ (US Iran Conflict)
এই ঘটনার মাত্র একদিন আগেই ভারত মহাসাগরে (US Iran Conflict) ইরানের একটি যুদ্ধজাহাজে হামলা চালায় মার্কিন নৌবাহিনী। একটি ডুবোজাহাজ থেকে ছোড়া টর্পেডোর আঘাতে ধ্বংস হয়ে যায় সেই রণতরী। সেই ঘটনার ২৪ ঘণ্টা না কাটতেই পাল্টা পদক্ষেপ নিল তেহরান। ইরানের দাবি, তাদের জাহাজে হামলার প্রতিশোধ হিসেবেই মার্কিন পণ্যবাহী জাহাজকে নিশানা করা হয়েছে। যদিও এই ঘটনার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি মার্কিন প্রশাসন।

আরও পড়ুন: Arjun Tendulkar Wedding: মুম্বইয়ে তারকাদের মেলা, বিয়ের পিঁড়িতে অর্জুন তেন্ডুলকর
এদিকে হামলার খবর প্রকাশ্যে আসার কিছুক্ষণ আগেই আমেরিকাকে কড়া বার্তা দিয়েছিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। সমাজমাধ্যমে তিনি লিখেছিলেন, ইরানের রণতরীতে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ‘মূল্য দিতে হবে’। এরপরই উপসাগরীয় অঞ্চলে মার্কিন ট্যাঙ্কারে আক্রমণের খবর সামনে আসে।

জটিল পরিস্থিতি
বর্তমানে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ এই প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। তেহরানের দাবি, তারা পুরো প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে এবং কোনও জাহাজ প্রবেশের চেষ্টা করলে হামলা চালানো হতে পারে। ইতিমধ্যেই কয়েকটি বাণিজ্যিক জাহাজ আক্রমণের শিকার হয়েছে বলে খবর।


