Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবারও বিমান দুর্ঘটনা। ভারতের আমেদাবাদের বিমান দুর্ঘটনা এখনও দগদগে (Aircraft crashes in Dhaka)। দেড় মাসের মধ্যে সেই ঘটনার যেন আবারও পুনরাবৃত্তি ঘটে গেল। বাংলাদেশে স্কুলের উপর ভেঙে পড়ল বিমান। আহতদের সংখ্যা প্রায় দেড়শরও বেশি। নিহতদের সংখ্যা ঠিক ভাবে এখনও বলা সম্ভব নয়। তবে নিহত ও আহতদের বেশিরভাগই শিক্ষার্থী। ঢাকার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান (Jaya Ahsan) ও চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury) মেনে নিতে পারছেন না এমন দুর্ঘটনা। যেন সব সময় মনে হচ্ছে কানের কাছে কচিকাঁচাদের আর্তনাদ শুনতে পাচ্ছেন তাঁরা।
কী ভাবে ঘটে? (Aircraft crashes in Dhaka)
সোমবার, সপ্তাহের প্রথম স্কুল। তখনও ক্লাস চলছে (Aircraft crashes in Dhaka)। প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস হত। আচমকা ভেঙে পড়ে স্কুলের ওপর বিমানটি। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কক্ষে বিমানের সামনের অংশ ঢুকে যায়। সে সময় ওই দুই ক্লাসই চলছিল। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়া, বিকট আওয়াজ করে বিস্ফোরণ শুরু হয়। দাউ দাউ করে জ্বলতে শুরু করে স্কুল ভবনটি। ঝলসে যায় স্কুলের একাংশ। মুহূর্তের মধ্যে যেন স্কুল বাড়ি পরিণত হয় বিধ্বংসী ধ্বংসস্তূপে।
কীভাবে মানবেন? (Aircraft crashes in Dhaka)
অভিনেত্রী জয়া আহসান (Jaya Ahsan) ‘ডিয়ার মা’ ছবির প্রচার ও ‘অর্ধাঙ্গিনী’ র শুটিং এর জন্য কলকাতাতে রয়েছেন। সংবাদ মাধ্যমে এমন দুর্ঘটনার খবর দেখে হতাশ তিনি। তাঁর প্রাণ কেঁদে উঠছে কচিকাচা বাচ্চাদের দুর্ভাগ্যজনক অবস্থায়। অভিনেত্রীর মতে, কীভাবে মেনে নেবেন বাচ্চাদের এমন দুর্ভাগ্যজনক বিদায়? বাচ্চাদের মা-বাবারা কীভাবে বইবেন তাঁদের কোল শূন্যতার ভার? তিনি সেইসব বাবা-মায়েদের মনের শক্তি বাড়ানোর কথা বলেছেন , সাথে আহতরা যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে সেই প্রার্থনাও করেছেন।
আরও পড়ুন: Aamir Khan: হানিমুনে স্ত্রীর হাতে খুন স্বামী! সত্য উদঘাটনে কোমর বেঁধে নামলেন আমির?
নিয়তির কাছে জবাব
অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury) শোক প্রকাশ করেছেন এই ঘটনায়। নিহত পড়ুয়াদের জন্য নিয়তির কাছে জবাব চাইলেন। তাঁর মতে, যেন পাখিদের চিৎকার শুনতে পাচ্ছেন তিনি। আজ তাদের কোনও হোমওয়ার্ক নেই। স্কুলের ব্যাগ কাঁধে কচিকাচারা যেন চির ছুটিতে যাচ্ছে। তিনি মনে করেন, এই ঘটনা যদি বাস্তব না হয়ে, দুঃস্বপ্ন হত , তাহলে বেঁচে যেতেন। নিজের মনের অজান্তে বারবার চোখ ভিজে যাচ্ছে তাঁর।
আরও পড়ুন: 21 July: ঘরে ফিরলেন রূপাঞ্জনা, সাথে দেবের সারপ্রাইজ! হাইলাইটেড চার নায়িকা
যেন আর না ঘটে
এমন মর্মান্তিক দুর্ঘটনা আর যেন কখনও না হয়। যাঁরা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, তাদের বেশিরভাগই ছোট বাচ্চা। বাংলাদেশের পরিচালক ফারুকী কিছু সরকারি বিবৃতি শেয়ার করেছেন । সেখানে জানানো হয়েছে, নিহত ও আহতদের জন্য বাংলাদেশ সরকারের তরফ থেকে সব রকম সাহায্য দেওয়া হচ্ছে। কয়েকটি হাসপাতালে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের নাম পরিচয় যাচাই করে দেখা হচ্ছে।


