Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টানা দুই মাস প্রায় কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি মিচেল স্টার্ক (Mitchell Starc)।
মিচেল স্টার্কের আইপিএল খেলা এখন অনিশ্চিত (Mitchell Starc)
আসন্ন আইপিএল শুরু হওয়ার আগে বিদেশি প্লেয়ারদের নিয়ে রীতিমতো সমস্যায় আইপিএল-এর দলগুলি। এবার আইপিএল শুরুর আগে বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ককে নিয়ে এবার তৈরি হয়েছে জটিলতা। কবে তিনি দলে যোগ দেবেন সেই বিষয়ে স্পষ্ট করে জানা যায়নি। দিল্লির আইপিএল অভিযান শুরু হতে চলেছে ১ এপ্রিল। কিছুদিন আগেই জানা গিয়েছিল জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্সও প্রথম কিছু ম্যাচ খেলতে পারবেন না। এই নিয়ে ভারতের প্রাক্তন তারকারা একহাত নিয়েছেন বিদেশি ক্রিকেটারদের। এর মধ্যে স্টার্কের অনুপস্থিতি চিন্তা বাড়াল দিল্লির (Mitchell Starc)।
এই নিয়ে DC-র প্রধান কোচ হেমাং বাদানি মুখ খুলেছেন। ‘নো অবজেকশন সার্টিফিকেট’ পাওয়া যায়নি। স্টার্ককে শেষ বার মাঠে দেখা গিয়েছিল ২০২৬ সালের জানুয়ারিতে। বর্তমানে তিনি শুধু ওয়ানডে ও টেস্ট খেলছেন, তাই ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও ছিলেন না। ফলে টানা দুই মাসের বেশি সময় তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি স্টার্ক। বাদানি বলেন, ‘আমরা এখনও ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে NOC-এর অপেক্ষায় আছি। সেটা পেলেই বুঝতে পারব কী হচ্ছে এবং কবে স্টার্ক দলে যোগ দেবে।’

আরও পড়ুন: Iran Crisis: তেহরান-সহ একাধিক শহরে বোমাবর্ষণ
রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী স্টার্ককে প্রথম কয়েকটি ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ। গত এক বছরে তিনি খুবই ব্যস্ত সূচির মধ্যে ছিলেন, অ্যাশেজ সিরিজ থেকে শুরু করে বিগ ব্যাশ লিগ সবই দাপিয়ে খেলেছেন তিনি। কিন্তু এখানেই একটা প্রশ্ন উঠছে যে এত টাকা দিয়ে বিদেশি তারকাদের নেওয়ার পরেও যদি তাঁদের শুরুর ম্যাচে না পাওয়া যায় তবে দলের কী লাভ? কারণ যদি তাঁরা পরে এমন সময় দলে যোগ দেন যখন দল টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যাওয়ার মুখে, তখন এই তারকাদের শিবিরে যোগ দিয়ে আদেও কি লাভ হবে কোনও (Mitchell Starc)?


