Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের পর গ্রিনকে নিয়ে রাহানের বক্তব্যের পর তার পাল্টা জবাব দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (Ajinkya Rahane)।
গ্রিনকে নিয়ে শুরু তরজা (Ajinkya Rahane)
মুম্বইয়ের সামনে কলকাতার বোলিং কার্যত ভেঙে পড়ে। প্রথম ম্যাচেই হেরে নিজেদের আইপিএল যাত্রা শুরু করেন রাহানেরা। রাহানে ভাল খেললেও তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এই মরশুমেও। একদিকে যেমন রয়েছে বোলারদের সঠিক সময় ব্যবহার না করা তেমন অন্যদিকে রয়েছে গ্রিনকে অলরাউন্ডার হিসেবে খেললেও তাঁকে দিয়ে এক ওভারও বল না করানো। যদি সেটা তাকে দিয়ে নাই করানো হয় তবে তাঁকে অত কোটি টাকা দিয়ে দলে নেওয়ার যৌক্তিকতা কী (Ajinkya Rahane)?
যদিও ম্যাচের শেষে রাহানে অভিযোগ করেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে। তারপর অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে তার জবাব দেওয়া হয়। রাহানের অভিযোগ ছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড গ্রিনকে বল করতে বাধা দিচ্ছে।
রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে কেকেআর ছয় উইকেটে হেরে যায়। চার উইকেটে ২২০ রান করার পরেও মুম্বইকে কোনও রকম সমস্যায় ফেলতে পারেনি নাইট বাহিনী। খুব সহজেই পাঁচ বল বাকি থাকতে নিজেদের প্রথম ম্যাচ জিতে নেয় হার্দিক পান্ডিয়ারা। ম্যাচ শেষে খুব হতাশ দেখাচ্ছিল কলকাতার অধিনায়ক রাহানেকে। ম্যাচের শেষে রাহাখনে জানান পিঠের নীচের অংশের চোট থেকে সেরে ওঠার পরও ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও গ্রিনকে পুরোপুরি বোলিংয়ের অনুমতি দেয়নি।

রাহানে বলেন, ‘আশা করি, ক্যামেরন গ্রিন শীঘ্রই বোলিং শুরু করবে এবং দলের কম্বিনেশন কিছুটা বদলাবে। আমরা ব্যাটিং ভাল করেছি, কিন্তু বোলিংয়ে ভারসাম্য খুঁজে পাওয়া খুব গুরুত্বপূর্ণ। (গ্রিন কেন বল করতে পারছে না) এই প্রশ্নটা ক্রিকেট অস্ট্রেলিয়াকে করা উচিত। (ইতিবাচক দিক) আমরা ভাল ব্যাটিং করেছি এবং আমার মনে হয়েছে কার্তিক ত্যাগী ভাল বোলিং করেছে। অনেকদিন পর খেললেও ভাল পারফর্ম করেছে। ইতিবাচক দিক আছে, তবে সামনে অনেক পথ বাকি।’
রাহানের এই মন্তব্যের পরেই শুরু হয়ে যায় চর্চা। এরপরেই ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন পিঠে চোট পেয়েছিলেন গ্রিন, এখনও পুরো সেরে ওঠেনি সে। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেন, ‘ক্যামেরনের পিঠের নীচের অংশে চোট রয়েছে। তবে কিছুদিন ওকে বোলিং থেকে বিরত থাকতে হবে (Ajinkya Rahane)।’

আরও পড়ুন: Digital Payment: ডিজিটাল লেনদেনে কড়া RBI, অনলাইন জালিয়াতি রোধে অতিরিক্ত নিরাপত্তা
তিনি এর সঙ্গে আরও বলেন, ‘ক্যামেরন বর্তমানে ভারতে ধীরে ধীরে বোলিংয়ের লোড বাড়ানোর কাজ করছে। আশা করা হচ্ছে ১০-১২ দিনের মধ্যে গ্রিন আবার বোলিংয়ে ফিরতে পারবে। কেকেআরকে এই বিষয়ে জানানো হয়েছে এবং তারা পুরো বিষয়টি সম্পর্কে অবগত।’
ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্স রীতিমতো কলকাতাকে পর্যদুস্ত করে। এরপর থেকেই এই বিতর্কের সূত্রপাত। তবে এর জবাব দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে কারণ যাই হোক গোটা মরশুমে কলকাতার মাথা ব্যথার প্রধান কারণ যে বোলিং হতে চলেছে সেটা স্পষ্ট (Ajinkya Rahane)।


