Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রয়াত পাকিস্তানের প্রবীণতম ক্রিকেটার ওয়াজির মহম্মদ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া। পাকিস্তানের হয়ে তিঁনি খেলেছেন ২০টি টেস্ট ম্যাচ (Pakistan)।
প্রয়াত পাকিস্তানের প্রবীণতম ক্রিকেটার (Pakistan)
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াজির মহম্মদ প্রয়াত। পাকিস্তানের সবচেয়ে প্রবীণ জীবিত ক্রিকেটার ছিলেন তিঁনি। ৯৫ বছর বয়সে তিঁনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইংল্যান্ডের বার্মিংহ্যামে। ওয়াজির মহম্মদ ছিলেন মহম্মদ ভাইদের ঐতিহাসিক ক্রিকেট পরিবারের অনন্য অধ্যায়ের সূচনাকারী। তাঁর অন্য তিন ভাইও খেলেছেন পাকিস্তানের হয়ে (Pakistan)।
১৯৫২ সালে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে পাকিস্তান। সেই টেস্ট সিরিজে পাকিস্তান দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিঁনি। ইসরার আলির প্রয়াণের পর তিঁনিই ছিলেন পাকিস্তানের সবচেয়ে প্রবীণ ক্রিকেটার। ওভাল ও পোর্ট অব স্পেনের ঐতিহাসিক জয়ে তাঁর ব্যাটিং পাকিস্তান ক্রিকেটে প্রাণসঞ্চার করেছিল। অবসর নেওয়ার পর তিঁনি কাজ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরামর্শদাতা হিসেবেও। পরে তিঁনি চলে যান ইংল্যান্ডে। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বর্তমান বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি।
এক বিবৃতিতে পাক ক্রিকেট বোর্ড জানিয়েছে ‘প্রাক্তন পাকিস্তান টেস্ট ব্যাটার ওয়াজির মহম্মদের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তিঁনি চার মহম্মদ ভাইয়ের মধ্যে একজন হিসেবে ১৯৫২ থেকে ১৯৫৯ সল্ পর্যন্ত ২০টি টেস্ট ম্যাচ খেলেছেন পাকিস্তানের হয়ে। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’ পিসিবি চেয়ারম্যান তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন ‘ক্রিকেটে চিরকাল ওয়াজির মহম্মদের অবদান অমর হয়ে থাকবে।

আরও পড়ুন: Mobile In Kitchen: রান্নাঘরে মোবাইল! অজান্তেই হতে পারে বিপদ!
ওয়াজির মহম্মদ ২০টি টেস্ট খেলেছেন পাকিস্তানের হয়ে। করেছেন ৮০১ রান। যার মধ্যে রয়েছে দু’টি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি। গড় ছিল ২৭.৬২। তবে পাকিস্তান দলের শুরুর দিকের সাফল্যে ওয়াজির মহম্মদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৫৪ সালে পাকিস্তানের ঐতিহাসিক জয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪২ রান করেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৫ ম্যাচে ৪৯৩০ রান করেছেন। তাঁর গড় ছিল ৪০.৪০ (Pakistan)।


