Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সংবাদ অনুযায়ী, বৃহস্পতিবার বারামতিতে (Ajit Pawar) এক গভীর শোকের আবহে সম্পন্ন হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শেষকৃত্য। সকাল থেকেই বিদ্যা প্রতিষ্ঠানের মাঠ ও তার আশপাশে জমতে থাকে মানুষের ঢল। স্লোগান, নীরবতা আর চোখের জলে মিশে ছিল বিদায়ের ভার- এক জননেতাকে শেষবারের মতো ছুঁয়ে দেখার আকুতি।
রাষ্ট্রীয় মর্যাদায় আচ্ছাদিত কফিন (Ajit Pawar)
রাষ্ট্রীয় মর্যাদায় আচ্ছাদিত কফিন যখন মাঠে পৌঁছয় (Ajit Pawar), তখন আকাশ যেন আরও ভারী হয়ে ওঠে। জাতীয় পতাকায় মোড়া নশ্বর দেহের সামনে দাঁড়িয়ে পরিবার, সহকর্মী ও রাজনৈতিক প্রতিপক্ষ-সবাই এক মুহূর্তের জন্য থমকে যান। দুই পুত্র পার্থ ও জয় পিতার শেষকৃত্য সম্পন্ন করেন, সেই দৃশ্য বহু মানুষের চোখ ভিজিয়ে দেয়। পাশে ছিলেন স্ত্রী সুনেত্রা পাওয়ার- নীরব, অথচ দৃঢ়।

শেষযাত্রার রুট বদল (Ajit Pawar)
নিরাপত্তা ও জনসমাগমের কারণে শেষযাত্রার রুট বদলাতে হয়। শহরের ভেতর দিয়ে নয়, সরাসরি মাঠেই শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন, শারদ পাওয়ার ও সুপ্রিয়া সুলে সহ রাজ্য-রাজনীতির বহু পরিচিত মুখ। রাজনীতির মতপার্থক্য সেদিন গুরুত্ব হারিয়েছিল-প্রাধান্য পেয়েছিল শোক ও সম্মান।

আরও পড়ুন: Horoscope Today: বুধ-শনির শক্তিশালী দশঙ্ক যোগ: কেরিয়ারে বড় সাফল্য!
এর আগে লিয়ারজেট দুর্ঘটনার খবরে রাজ্যজুড়ে নেমে আসে স্তব্ধতা। তদন্ত চলছে, প্রশ্ন অনেক, উত্তর অজানা। কিন্তু বারামতির মাঠে দাঁড়িয়ে সে সব প্রশ্ন চাপা পড়ে যায় আবেগের কাছে।


