Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: একের পর এক চোটের ধাক্কায় জর্জরিত কলকাতা শিবির। এবার ছিটকে গেলেন বাংলার এই পেসার (Akash Deep)।
কলকাতা শিবিরে আবারও চোটের ধাক্কা (Akash Deep)
আসন্ন আইপিএল-এ যদি কলকাতার জন্য সবথেকে বেশি চিন্তার কিছু হয় তবে সেটা হলো চোট। নাইট ড্রেসিং রাম এই মুহূর্তে চোটে জর্জরিত। অনেক আগেই চোটের কারণে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। অন্যদিকে ১৮ কোটি টাকায় দলে নেওয়া পেসার মাথিশা পাথিরানা প্রাথমিক পর্বে খেলতে পারবেন না বলেই জানা যাচ্ছে। এবার চোটের কারণে আসন্ন আইপিএল থেকে ছিটকে গেলেন বাংলার তারকা পেসার আকাশ দীপ। ১ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নিয়েছিল নাইট শিবির। হর্ষিতের বিকল্প হিসেবে তাঁকে ভাবা হলেও এখন সেগুড়ে বালি (Akash Deep)।
সদ্য প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী চোটের কারণে আসন্ন আইপিএল-এ অংশ নিতে পারবেন না বাংলার এই তারকা পেসার। ঘরোয়া ক্রিকেটে যিনি কিনা দুর্দান্ত ফর্মে ছিলেন। তবে কীভাবে বা কোথায় চোট পেয়েছেন তিনি সেটা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই কলকাতা আইপিএল-এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু তিনি এখনও সেই শিবিরে যোগ দেননি। BCCI-এর সেন্টার অফ এক্সেলেন্সে এখনও রিহ্যাব চালাচ্ছেন আকাশ দীপ (Akash Deep)।

আরও পড়ুন: MS Dhoni: চেন্নাই শিবিরে আশঙ্কার নাম ধোনি
এই নিয়ে মুখ খুলেছেন কেকেআর-এর এক কর্তা। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনক ভাবে গোটা মরশুমের জন্যই IPL থেকে ছিটকে গিয়েছেন আকাশ দীপ।’ তবে কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
গত মরশুমে লখনৌর হয়ে খেলেছিলেন আকাশ। ২০২৬ সালের আইপিএল-এ ১ কোটি টাকায় বাংলার এই পেসারকে দলে নিয়েছিল নাইটরা। তবে তাঁকে পাওয়া যাবে না এই মরশুমে আর সেটা কলকাতার চিন্তা আরও বাড়াল (Akash Deep)।


