Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল মিনি নিলামের আগে দর বাড়ালেন পাথিরানা। ILT20-তে দুরন্ত ফর্মে রয়েছেন শ্রীলঙ্কার এই পেসার (Matheesha Pathirana)।
মিনি নিলামে নজর থাকবে পাথিরানার উপর (Matheesha Pathirana)
আজ অর্থাৎ মঙ্গলবার আইপিএল ২০২৬-এর মিনি নিলাম অনুষ্ঠিত হবে আবু ধাবিতে। তবে নিলামের আগে থেকেই চর্চা চলছে কোন কোন তারকার দিকে আজ নজর থাকবে। সবথেকে বেশি চর্চায় রয়েছে অজি তারকা ক্যামেরন গ্রিন। বিশ্লেষকদের মতে সবথেকে বেশি দর উঠতে পারে তাঁর। তবে তাঁর পাশাপাশি নজর থাকবে শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিশা পাথিরানার উপর। এই মরশুমে নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছে চেন্নাই। তবে এখন প্রশ্ন উঠছে সেই সিদ্ধান্ত কি সঠিক? LT20-তে আগুনে ফর্মে রয়েছেন তিনি আর সেই কারণেই নিলামের আগে দর বাড়ালেন তিনি। বিশেষজ্ঞদের মতে তাঁকে নিতেও প্রচুর টাকা খরচ করতে পারে দলগুলি (Matheesha Pathirana)।
মিনি নিলামে দুই কোটি টাকা বেশ প্রাইসে নিজের নাম নথিভুক্ত করেছেন তিনি। ক্রিকেট বিশ্লেষকদের মতে ছয় থেকে আট কোটি দামে তাঁকে দলে নিতে পারে। তাঁর সাম্প্রতিক ফর্মের কারণেই তাঁর দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

সোমবার ILT20-তে শারজা ওয়ারিয়র্সের হয়ে বল হাতে বিধ্বংসী মাথিশা পাথিরানা। গালফ জায়ান্টসের বিরুদ্ধে চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন এই তরুণ তারকা পেসার। তাঁর এই দুরন্ত স্পেলেই ম্যাচ জিতেছে শারজা। নিখুঁত অফ কাটারে ক্লিন বোল্ড করেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে।
আরও পড়ুন: Indian Navy: রোমিও স্কোয়াড্রন কি ভারত মহাসাগরে শক্তির ভারসাম্য পাল্টে দেবে?
যখনই রান তাড়া করার সময়ে জুটি গড়ে তোলার চেষ্টা করছিল গালফ জায়ান্টস, তখনই আঘাত হেনে শারজাকে ম্যাচ ফিরিয়েছেন শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিশা পাথিরানার। এই চার ওভারের মধ্যে একটা আবার মেডেন ওভার ছিল। ২০২৪ সালের পরে এই প্রথম টি-টোয়েন্টি ক্রিকেটে মেডেন ওভার করলেন তিনি। তাই নিলামের আগে চর্চা বাড়ছে তাঁকে নিয়ে। পাথিরানাকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কলকাতা, গত মরশুমের ব্যর্থতা কাটিয়ে পূর্ণ শক্তিতে মাঠে নামতে চাইছে কিং খানের দল (Matheesha Pathirana)।


