Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: একটা দু’টো কথা ভুলে যাচ্ছেন (Alzheimers dementia)? পরে ধীরে ধীরে কাছের মানুষজনকেও চিনতে পারছেন না? এমনকি নিজের নামটাও আর মনে থাকছে না? এই অবস্থাই হতে পারে অ্যালঝাইমার্স, পারকিনসন্স কিংবা ডিমেনশিয়ার মতো মারাত্মক স্নায়ুজনিত রোগের প্রথম ধাপ। এই রোগগুলির এখনো কোনও স্থায়ী চিকিৎসা পাওয়া যায়নি। আপাতত চিকিৎসা বিজ্ঞানের লক্ষ্য এগুলিকে নিয়ন্ত্রণে রাখা এবং প্রতিরোধের পথ খুঁজে বের করা।
নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য (Alzheimers dementia)
সম্প্রতি এক আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে বিস্ময়কর তথ্য সাধারণ ভাইরাস সংক্রমণও মস্তিষ্কের জন্য দীর্ঘমেয়াদি বিপদের কারণ হতে পারে। গবেষকরা জানিয়েছেন, এনকেফালাইটিস, ফ্লু-পরবর্তী নিউমোনিয়া, অন্ত্রের সংক্রমণ, মেনিনজাইটিস বা শিঙ্গলসের মতো ভাইরাস সংক্রমণ ভবিষ্যতে অ্যালঝাইমার্স বা ডিমেনশিয়ার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। গবেষণার তথ্য অনুযায়ী,
- এনকেফালাইটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পরবর্তীকালে অ্যালঝাইমার্স রোগ হওয়ার ঝুঁকি ৩১ গুণ বেশি।
- প্রতি ৪০৬ জন এনকেফালাইটিস রোগীর মধ্যে প্রায় ২৪ জন পরবর্তী সময়ে অ্যালঝাইমার্সে আক্রান্ত হয়েছেন।
মস্তিষ্কে আক্রমণের পদ্ধতি (Alzheimers dementia)
বিজ্ঞানীদের মতে, এই সংক্রমণগুলির প্রায় ৮০ শতাংশ ভাইরাসই ‘নিউরোট্রপিক’। অর্থাৎ, এরা সরাসরি মস্তিষ্কের প্রতিরক্ষামূলক স্তর ভেদ করে স্নায়ুতন্ত্রে প্রবেশ করতে পারে। সংক্রমণ মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে, যা ধীরে ধীরে কোষের ক্ষতি ঘটায়। এর ফলেই মস্তিষ্কের স্মৃতিশক্তি ও কাজ করার ক্ষমতা কমে যায়।
দীর্ঘমেয়াদি প্রভাব ১৫ বছর পর্যন্ত (Alzheimers dementia)
গবেষণায় দেখা গেছে, এই ভাইরাস সংক্রমণের ক্ষতিকর প্রভাব স্বল্পমেয়াদি নয় বরং ১৫ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। অর্থাৎ, একটি সাধারণ ফ্লু বা নিউমোনিয়ার সংক্রমণও অনেক বছর পর গিয়ে মারাত্মক নিউরোডিজেনারেটিভ রোগের কারণ হয়ে উঠতে পারে।
প্রতিরোধই সবচেয়ে কার্যকর পথ (Alzheimers dementia)
যেহেতু এই রোগগুলির কার্যকর চিকিৎসা সীমিত, তাই বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন প্রতিরোধমূলক পদক্ষেপের ওপর।
- ইনফ্লুয়েঞ্জা, শিঙ্গলস ও নিউমোনিয়ার মতো সংক্রমণের জন্য সময়মতো টিকা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- যে ভাইরাসগুলির টিকা পাওয়া যায়, সেগুলি আগেভাগে নেওয়া উচিত।
- ভাইরাল সংক্রমণ দেখা দিলেই দ্রুত চিকিৎসা শুরু করা প্রয়োজন।
আরও পড়ুন: Pandemic Potential From Arctic Ice: জেগেছে নতুন ভাইরাস? প্রাচীন জীবাণু কি আনবে নতুন অতিমারি?
বিশেষজ্ঞদের সতর্কবার্তা
গবেষকদল বলছেন, ভাইরাল সংক্রমণকে হালকা ভাবে নেওয়া বিপজ্জনক। অনেক সময় আমরা ‘সাধারণ ফ্লু’ বা ‘মৌসুমি জ্বর’ ভেবে চিকিৎসা বিলম্ব করি। কিন্তু সেই অসাবধানতাই ভবিষ্যতে স্নায়ুতন্ত্রের গুরুতর ক্ষতির কারণ হতে পারে। প্রাথমিক সতর্কতা ও প্রতিরোধমূলক টিকা মস্তিষ্ককে দীর্ঘমেয়াদে সুস্থ রাখতে সাহায্য করতে পারে।



