Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল (Ameesha Patel), যিনি ২০২৩ সালে “গদর ২” ছবির মাধ্যমে বড় পর্দায় প্রত্যাবর্তন করেন, সম্প্রতি একটি পডকাস্টে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বলেছেন। ৫০ বছর বয়সেও তিনি অবিবাহিত এবং এখনও উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পাননি বলেই জানিয়েছেন। কী বললেন অভিনেত্রী? বিয়ে করেননি কেন?
প্রকৃত ভালোবাসা (Ameesha Patel)
আমিশা প্যাটেল (Ameesha Patel) বলেন, “আমি আজও অনেক বিয়ের প্রস্তাব পাই। তবে বেশিরভাগ মানুষ চায় আমি অভিনয় ছেড়ে ঘরে বসে থাকি। এটা আমি কখনই মেনে নিতে পারি না। একজন প্রকৃত ভালোবাসার মানুষ চাইবেন তাঁর সঙ্গীর ক্যারিয়ার এগিয়ে যাক, থেমে যাওয়া নয়।”
অভিনয়ের জন্য সম্পর্ক ভাঙা (Ameesha Patel)
অভিনেত্রী আমিশা জানান, অতীতে তাঁর একজনের সঙ্গে বেশ ভালো সম্পর্ক (Ameesha Patel) ছিল। দু’জনের পরিবার, শিক্ষা, মানসিকতা সবই মিল ছিল। কিন্তু সমস্যা তৈরি হয় যখন তিনি তাঁর অভিনয় ক্যারিয়ার নিয়ে কথা বলেন। সেই ভালোবাসার মানুষটি চাননি আমিশা জনসম্মুখে আসুক বা সিনেমায় কাজ করুক। ফলে অভিনেত্রীর সেই সম্পর্ক ভেঙে যায়।
আপত্তি নেই বিয়েতে
বর্তমানে প্রেম বা বিয়ে নিয়ে আমিশার কোনও আপত্তি নেই, বরং তিনি খোলাখুলি জানিয়েছেন, “আমি এখনও বিয়েতে আগ্রহী। তবে উপযুক্ত, পরিপক্ক একজন মানুষ দরকার। আমি অনেক ধনী পরিবারের থেকেও বিয়ের প্রস্তাব পাই। এমনকি আমার অর্ধেক বয়সের ছেলেরাও ডেটে নিয়ে যেতে চায়, এবং আমি সেটাও উড়িয়ে দিচ্ছি না। কারণ বয়স বড় কথা নয়, মানসিক পরিপক্বতাই আসল।”
অভিনেত্রী এও জানান, তাঁর থেকে বড় বয়সের পুরুষদের সঙ্গেও কথা বলেছেন, কিন্তু তাঁদের মধ্যে বুদ্ধিমত্তার ঘাটতি ছিল। অভিনেত্রীর মতে, শুধু বয়স নয়, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি, লক্ষ্য এবং মানসিকতার মিলটাই আসল।
দর্শকদের ভালোবাসা
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘গদর ২’-তে (Gadar 2) সানি দেওলের সঙ্গে তাঁর জুটি দর্শকরা বেশ পছন্দ করেন। এরপর ২০২৪ সালে ‘তৌবা তেরা জলওয়া’ (Tauba Tera Jalwa) ছবিতে দেখা গিয়েছিল আমিশাকে। যদিও ছবিটি বক্স অফিসে সাফল্য পায়নি, কিন্তু আমিশার অভিনয় প্রশংসিত হয়েছে।
আরও পড়ুন: Navaratri Yog: নবরাত্রিতে মহালক্ষ্মী রাজযোগ, এই ৩ রাশির জীবনে খুলে যাবে সৌভাগ্যের দ্বার!
আমিশা প্যাটেলের (Ameesha Patel) এই খোলামেলা স্বীকারোক্তি প্রমাণ করে যে জীবনে সঠিক মানুষ খোঁজা সহজ নয় ,বিশেষ করে যখন একজন নারী নিজের ক্যারিয়ার, স্বপ্ন আর স্বাধীনতাকে গুরুত্ব দেয়। অভিনেত্রীর সাহসিকতা ও স্পষ্টভাষী মনোভাব, অনেকের জন্য অনুপ্রেরণা হতে পারে।
বিয়ে নিয়ে আমিশার দ্বিধা নেই, কিন্তু কারও ছায়ায় নয় ,নিজের পরিচয়ে বাঁচতে চান এই বলিউড অভিনেত্রী। উপযুক্ত সঙ্গী পেলেই তিনি বিয়ে করতে রাজি। তবে শর্ত একটাই , তাঁর স্বাধীনতাকে সম্মান করতে হবে।


