Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএলে দীর্ঘ ১২ বছর ধরে দর্শকদের মাতিয়ে রাখার পর (Andre Russell) অবশেষে বিরতি টানলেন আন্দ্রে রাসেল। কেকেআর তাঁকে রিলিজ করার পরই অভিজ্ঞ অলরাউন্ডার ঘোষণা করেছেন-আইপিএল ক্যারিয়ারের এখানেই ইতি। তবে ভক্তদের হতাশ হওয়ার কারণ নেই। মাঠ ছাড়ছেন শুধু আইপিএল থেকে, বিশ্বের অন্যান্য টি–২০ লিগে আগের মতোই ব্যাট–বল হাতে আগুন ঝরাবেন তিনি। এরই মধ্যে কেকেআর তাঁকে নতুন পরিচয়ে স্বাগত জানিয়েছে। দলের ‘পাওয়ার কোচ’ হিসেবে শুরু হচ্ছে রাসেলের দ্বিতীয় ইনিংস।
কেন এই সিদ্ধান্ত? (Andre Russell)
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাসেল জানিয়েছেন কেন (Andre Russell) এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। পরিষ্কার ভাষায় তিনি বলেছেন, আইপিএলের ঘন ঘন ভ্রমণ, ব্যস্ত সূচি এবং দীর্ঘ মৌসুম শরীরে এমন চাপ তৈরি করে যে অলরাউন্ডারের পক্ষে পুরোটা সময় নিজের সর্বোচ্চটা দেওয়া কঠিন হয়ে পড়ে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-প্রতিটি বিভাগে শতভাগ দেওয়ার জন্য দরকার পর্যাপ্ত বিশ্রাম, জিমে অনুশীলন, রিকভারি সেশন। কিন্তু এগুলো সঠিকভাবে সামলাতে গেলে শরীর প্রায়ই ভেঙে পড়ে। আবার অনুশীলন কমালে পারফরম্যান্সের মান নেমে যায়। তাঁর কথায়, আইপিএলের মতো প্রতিযোগিতামূলক লিগে মাঝারি পারফরম্যান্সের জায়গাই নেই-যখন নামবেন, তখনই সেরার সেরা দিতে হবে।

ফরম্যাট বদলালেও নিজের চরিত্র বদলাতে রাজি নন (Andre Russell)
অনেকেই ধারণা করেছিলেন, হয়তো আগামী মরসুমে রাসেল (Andre Russell) ব্যাটার হিসেবেই কোনও অন্য ফ্র্যাঞ্চাইজিতে নতুন করে শুরু করবেন। কিন্তু তিনি সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিয়েছেন। রাসেলের মতে, তাঁর ক্রিকেট পরিচয়ের মধ্যে ব্যাটিং-বোলিং দুটোই অঙ্গীভূত। ব্যাটিং তাঁকে আত্মবিশ্বাস দেয়, আর বোলিং তাঁকে সম্পূর্ণ করে। কমপক্ষে কয়েক ওভার বল না করলে তাঁর অপূর্ণ লাগে। তাই শুধুই ব্যাটসম্যান হিসেবে আইপিএলে নামাটা তাঁর কাছে কখনওই গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। ক্রিকেটজীবনের শুরু থেকেই তিনি অলরাউন্ডার, তাই ফরম্যাট বদলালেও নিজের চরিত্র বদলাতে রাজি নন।
আরও পড়ুন: Mars Transit: ধনু রাশিতে মঙ্গলের প্রবেশ, বছরের শেষে বদলে যাবে পাঁচ রাশির ভাগ্য!
আইপিএলে রাসেলের পরিসংখ্যান নিজেই তাঁর কৃতিত্বের সাক্ষ্য দেয়। ১৪০ ম্যাচে ২৬০০–র বেশি রান-স্ট্রাইক রেট প্রায় ১৭৫। ১২টি অর্ধশতক যেমন আছে ব্যাট হাতে, তেমনি বল হাতে রয়েছে ১০০–র বেশি উইকেট। এমনকি একবার পাঁচ উইকেট নেওয়ার বিরল কৃতিত্বও তাঁর ঝুলিতে রয়েছে। বছরের পর বছর কেকেআর তাঁকে ম্যাচ জেতানোর ভরসা হিসেবে ব্যবহার করেছে, এবং তিনি বারবার সেই দায়িত্ব সফলভাবে পালন করেছেন।

আইপিএলকে বিদায়
ফাফ ডু প্লেসির অবসরের পথ ধরেই এবার আইপিএলকে বিদায় জানালেন রাসেলও। তবে তাঁর মতে, এটাই তাঁর ক্রিকেটজীবনের শেষ নয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পরও তিনি বিশ্বের বিভিন্ন টি–২০ লিগে খেলতে চান নিয়মিতভাবে। নিজের শক্তি ধরে রাখতে, পারফরম্যান্স বজায় রাখতে এবং চোট এড়িয়ে যেতে আইপিএল থেকে সরে দাঁড়ানোই সবচেয়ে যুক্তিসঙ্গত পথ বলে মনে করছেন তিনি।


