Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মেয়েদের বিশ্বকাপেও পাকিস্তানকে দাপটের সাথে উড়িয়ে দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে মেয়েদের ভারতীয় দল। খেলার আগে মাথাচাড়া দিয়ে উঠলো হ্যান্ডশেক প্রসঙ্গ (India vs Pakistan)।
এশিয়া কাপের ছায়া বিশ্বকাপেও (India vs Pakistan)
সদ্য শেষ হওয়া এশিয়া কাপে পাকিস্তানকে ফাইনালে হারিয়ে খেতাব জিতে নিয়েছে গম্ভীর শিবির। তবে খেলার থেকেও বেশি চর্চায় এসেছে বিতর্ক। যার সূত্রপাত হয়েছিল গ্রুপ পর্বের ভারত পাকিস্তান ম্যাচের দিন। সেই ম্যাচে পাকিস্তান দলের সাথে করমর্দন না করেই চলে যান সূর্যকুমার যাদবরা। খেলা শেষেও দেখা যায় সেই এক ছবি। যে ধারা বজায় ছিল এশিয়া কাপের ফাইনাল ম্যাচেও। স্বাভাবিক কারণেই মেয়েদের বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগেও উঠে এসেছিল সেই একই প্রশ্ন। যে ভারতীয় দল পাকিস্তানের সাথে কোনোরকম সৌজন্য বিনিময় করে কিনা। তবে সূর্যকুমারদের দেখানো পথেই হাঁটতে দেখা গেল হরমনপ্রীতদের (India vs Pakistan)।
এশিয়া কাপে ‘নো হ্যান্ডশেক’ নিয়ে জলঘোলা কম হয়নি। পাকিস্তান সূর্যকুমার যাদবের বিরুদ্ধে নালিশও জানায় আইসিসির কাছে। তারা দাবি তুলেছিল ম্যাচ রেফারিকে সরানোর। যদিও তাদের এই দাবিকে আমল দেয়নি আইসিসি। তবে সেই উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা গিয়েছিল মাঠ থেকে মাঠের বাইরেও। তবে এসবের পরেও ভারতের কাছে লজ্জার হার এড়াতে পারেনি পাকিস্তান দল। মেয়েদের বিশ্বকাপেও সেই একই পরিণতি দেখা গেল পাকিস্তান দলের। বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।

ম্যাচের দিন টসের সময়ে দেখা গেল হরমনপ্রীত ও ফতিমা কেউ সৌজন্য বিনিময় করলেন না। করমর্দনও করলেন না একে অপরের সঙ্গে। পাকিস্তান টস জিতে প্রথমে ফিল্ডিংয় করার সিদ্ধান্ত নেয়। ভারত ব্যাট করতে নাম প্রথমে। তবে ততোক্ষনে খেলা হয়ে গিয়েছিল সেকেন্ডারি বিষয়। বরং তার পরিবর্তে হ্যান্ডশেক বিতর্কই বারবার মাথাচাড়া দিয়ে আসছিল।

আরও পড়ুন: Bank of Baroda: ধারাবাহিকতা বজায় রেখে এই স্টকের দাম বাড়লো প্রথম ট্রেডিং সেশনেও
এশিয়া কাপে বহু নাটকীয় গঠনের সাক্ষী থেকেহে ক্রিকেট বিশ্ব। ভারত ফাইনালে জিতে ট্রফি নিতে অস্বীকার করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাক ক্রিকেট বোর্ড প্রধান নকভির হাত থেকে। তিনিও তার সিদ্ধান্তে অনড় থেকেই ট্রফি নিয়ে চলে আসেন। আরও লজ্জাজনক ঘটনা ঘটান পাকিস্তান দলের অধিনায়ক সলমন আলি আঘা। সর্বসমক্ষে তিনি রানার্স আপের চেক ছুড়ে ফেলে দেন। তার এমন আচরণ দেখে হতবাক সকলে।
এশিয়া কাপের টানটান উত্তেজনার বাতাবরণ বজায় থাকলো মেয়েদের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচেও। তবে বোর্ডের তরফে একপ্রকার নিশ্চিতই করা হয়েছিল যে পাকিস্তান দলের সাথে কোনোরকম সৌজন্য দেখাবে না ভারতীয় দল। সেই অবস্থানে এবার সিলমোহর পড়লো ম্যাচের দিন (India vs Pakistan)।


