Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দুর্গা পুজো মানেই আনন্দ, নাচ, গান ,সাজগোজ (Anirban Bhattacharya)। প্রতিবছরই পুজোর মরশুমে নানা ধরনের গান প্রকাশ পায়। তবে এই বছরের অর্থাৎ ২০২৫ সালের পুজোর গানগুলোর ভিড়ে অনির্বাণ ভট্টাচার্যের ‘হুলি গান ইজম’ ব্যান্ডের নতুন গানটি একেবারে আলাদা ভাবে জায়গা করে নিয়েছে মানুষের মনে। এই গান শুধু আরাধনার কথা বলে না, বরং তুলে ধরে সেইসব দলিত শ্রেণীর মানুষের কথা, যাঁদের জীবনের প্রতিদিনের সাথে লড়াই ওতপ্রোত ভাবে জড়িয়ে। ‘হুলি গান ইজম ‘ (Hooliganism) এর কোন গান মুক্তি পেয়েছে? কী বলা হয়েছে গানের মধ্যে দিয়ে?
গুরুত্বপূর্ণ বার্তা (Anirban Bhattacharya)
অনির্বাণ ভট্টাচার্যের ( Anirban Bhattacharya) ব্যান্ডের “এক্ষুনি বিচার কর…” গানের মাধ্যমে একদিকে যেমন মা দুর্গার আগমনের আবহ তৈরি হয়েছে, অন্যদিকে সমাজে উপেক্ষিত , দলিত ও আদিবাসী সম্প্রদায়ের বাস্তবতা উঠে এসেছে, গভীর আবেগ ও সম্মান নিয়ে। বিশেষ করে কৃষক শ্রেণীর মানুষদেরকে তুলে ধরা হয়েছে, যাঁদের অক্লান্ত পরিশ্রমে এগিয়ে চলেছে দেশ।
স্পষ্ট আওয়াজ তোলা (Anirban Bhattacharya)
গানটিতে মা দুর্গাকে দেখা হয়েছে ঘরের (Anirban Bhattacharya) মেয়ে হিসেবে। যিনি ফিরে আসেন নিজের মানুষের মধ্যে,তাঁর নিজের ভিটে মাটিতে। আর সেই ফেরা শুধু উৎসব নয়,বরং এক প্রতিবাদের ভাষা। কারণ এই গান শুধু মাতৃ আরাধনার মধ্যে সীমাবদ্ধ নেই। এখানে মা দুর্গার আহ্বানের পাশাপাশি সমাজে ঘটে চলা নানা অন্যায়, বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে স্পষ্ট ভাবে আওয়াজ তোলা হয়েছে।
প্রত্যেক মানুষের গান
গানের প্রসঙ্গে অনির্বাণ ভট্টাচার্য ( Anirban Bhattacharya) বলেছেন, এই গান তাঁদের জন্য, যাঁরা প্রতিদিন নিজের অস্তিত্বের জন্য লড়াই করে চলেছেন। অর্থাৎ যাঁরা সমাজের মূল স্রোতের বাইরে থেকেও নিজের পরিচয় টিকিয়ে রাখার চেষ্টা করে চলেছেন। এই গানের প্রসঙ্গে শুভদীপ গুহ (Subhadeep Guha) মনে করেন, এই গানের মধ্যে দিয়ে সাধারণ মানুষের পটভূমি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই গান প্রত্যেক মানুষের গান। গানের মধ্য দিয়ে প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষের কাছাকাছি আসে। আর এই গানের মধ্যে সেই চেষ্টাই করা হয়েছে।
আলোড়ন তোলা
গানটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছে। অনেকেই বলছেন এটি শুধু একটি গান নয় ,বরং প্রতিবাদের ভাষা, চেতনার আহ্বান। ‘হুলি গান ইজম’ ব্যান্ডের ‘মেলার গান’ আগেও দর্শকদের হৃদয় জয় করেছিল। এবারে পুজোর আগেই মুক্তি পাওয়া এই ব্যান্ডের নতুন গান যেন এক আলোড়ন তুলে দিল।
আরও পড়ুন: Shantanu Maheshwari: পুজোর আগে কলকাতায় আলিয়ার প্রেমিক! নস্টালজিয়ায় ভাসলেন শান্তনু
বাংলার বিনোদন জগতে বহুমুখী অভিনেতা ও পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। আর এই হুলি গান ইজম আসলে একদল বন্ধু নিয়ে তৈরি। যাঁরা গান তৈরি করছেন মানুষের কাছে পৌঁছে যেতে। আর এই উদ্যোগে শুধু বিনোদন নয়, সামাজিক ও রাজনৈতিক সচেতনতার একটা স্পন্দন অনুভব করা যাচ্ছে।


